মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ব্যাটল অফ গালওয়ান’-এ সালমান-গোবিন্দাদের পারিশ্রমিক কত? কাজা নামাজের জন্য আজান-ইকামত লাগবে? দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল টেকনাফে সীমান্তে মাইন বিস্ফোরণ, বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন কিশোরগঞ্জে শীতার্ত অসহায়দের মাঝে জামায়াতের শীতবস্ত্র বিতরণ হাতীবান্ধায় জাতীয় শিক্ষা সপ্তাহে ভবানীপুর কামিল মাদ্রাসার জয়জয়কার দেশের ফ্রিল্যান্সাররা পাচ্ছেন ডিজিটাল কার্ড, থাকছে যেসব সুবিধা নিজেকে ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ঘোষণা, ডোনাল্ড ট্রাম্পের মামলা থেকে অব্যাহতি পেলেন অভিনেত্রী মেহজাবীন গণভোট সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে দেশজুড়ে চলছে ব্যাপক কর্মসূচি

ঢাকার ৬ জেলায় ভোটার ঠিকানা পরিবর্তন করেছেন সাড়ে ৭ লাখ

ঢাকা অঞ্চলে ঠিকানা পরিবর্তন করেছেন সাড়ে ৭ লাখ ভোটার। এ অঞ্চলের ৬ জেলায় ভোটার স্থানান্তর হয়েছে ৭ লাখ ৫৬ হাজার ১৭ জন। এর মধ্যে সবচেয়ে বেশি ভোটার স্থানান্তর হয়েছে ঢাকা জেলায় আর সবচেয়ে কম হয়েছে মানিকগঞ্জ জেলায়।
ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের উপ-পরিচালক মাহবুবা মমতা হেনা স্বাক্ষরিত ঢাকা অঞ্চলের ভোটার স্থানান্তর সংক্রান্ত হিসাব বিবরণী থেকে এসব তথ্য জানা যায়।

হিসাব বিবরণী থেকে জানা যায়, সবচেয়ে বেশি ভোটার স্থানান্তর হয়েছে ঢাকা জেলার ৪ লাখ ৯৭ হাজার ২২০ জন। গাজীপুরে হয়েছে ১ লাখ ৩০ হাজার ৩০৩ জন। আর সবচেয়ে কম হয়েছে মানিকগঞ্জে ১৪ হাজার ৪৬৭ জন। এছাড়া মুন্সিগঞ্জে ভোটার স্থানান্তর হয়েছে ২১ হাজার ৩৮২ জন, নারায়ণগঞ্জে ৭৩ হাজার ৬৯১ জন। নরসিংদীতে ভোটার স্থানান্তর হয়েছে ১৮ হাজার ৯৫৪ জন।

ঢাকার আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের কর্মকর্তারা জানান, বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি ভাসমান ভোটার বেশি ঢাকা বিভাগের। আর যেখানে ভাসমান ভোটার বেশি থাকবে সেখানে ভোটার স্থানান্তরের পরিমাণও বেশি থাকবে।

সর্বশেষ হালনাগাদ অনুযায়ী, দেশে ভোটার র ১২ কোটি ১৮ লাখ ৫০ হাজার ১৬০ জন। তবে হালনাগাদ কার্যক্রমের বাইরেও অনেকে ভোটার হয়েছেন। এক্ষেত্রে বর্তমানে প্রকৃত ভোটার সংখ্যা আরও বাড়তে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page