মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ব্যাটল অফ গালওয়ান’-এ সালমান-গোবিন্দাদের পারিশ্রমিক কত? কাজা নামাজের জন্য আজান-ইকামত লাগবে? দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল টেকনাফে সীমান্তে মাইন বিস্ফোরণ, বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন কিশোরগঞ্জে শীতার্ত অসহায়দের মাঝে জামায়াতের শীতবস্ত্র বিতরণ হাতীবান্ধায় জাতীয় শিক্ষা সপ্তাহে ভবানীপুর কামিল মাদ্রাসার জয়জয়কার দেশের ফ্রিল্যান্সাররা পাচ্ছেন ডিজিটাল কার্ড, থাকছে যেসব সুবিধা নিজেকে ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ঘোষণা, ডোনাল্ড ট্রাম্পের মামলা থেকে অব্যাহতি পেলেন অভিনেত্রী মেহজাবীন গণভোট সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে দেশজুড়ে চলছে ব্যাপক কর্মসূচি

ড্রাফটের আগের রাতে চমক উপহার দিলো রংপুর রাইডার্স

আগেরদিন বিকেলেই ঢাকা ক্যাপিটালসের পক্ষ থেকে জানানো হয়েছিল বিয়ের কারণে ইংল্যান্ডের তারকা অ্যালেক্স হেলসকে এবারের বিপিএলে পাচ্ছে না তারা। বিশ্বকাপ জেতা এই ওপেনারকে দলে নিয়ে বেশ উচ্ছ্বসিতই ছিল ঢাকা। তবে ছিল কিছু বিতর্কও। গুঞ্জন ছিল, চার ম্যাচের জন্য আগেই হেলসকে নিজেদের করে রেখেছিল বিপিএলের আরেক দল রংপুর রাইডার্স।
গতকাল ঢাকা ক্যাপিটালসের আনুষ্ঠানিক বিবৃতির পর চাপা পড়ে যায় সেই আলোচনা। অ্যালেক্স হেলস বিপিএলে আসছেন না এমনটাই ভেবে নিয়েছিলেন সবাই। হেলসকে একপাশে সরিয়ে সবার নজর ছিল সোমবার সকালের বিপিএল ড্রাফটের দিকে। কিন্তু মধ্যরাতে সবাইকে অবাক করে দিয়ে অ্যালেক্স হেলসকে দলে ভেড়ানোর আনুষ্ঠানিক ঘোষণা দেয় রংপুরের ফ্যাঞ্চাইজি।

নিজেদের ফেসবুক পোস্টে তারা বিশ্বকাপ জিতে আসা এই ইংলিশ তারকাকে দলে নেয়ার কথা জানায়। এর আগেও রংপুরের হয়ে বিপিএলে খেলেছেন তিনি। সে হিসেবে অনেকটা নিজেদের ঘরের ছেলেকেই নাটকীয়তার মাধ্যমে ধরে রেখেছে রংপুর রাইডার্স।
এর আগে গত শুক্রবার অ্যালেক্স হেলসকে ঢাকাইয়া উল্লেখ করে নিজেদের দলে নেয়ার কথা জানায় ঢাকা ক্যাপিটালস। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে বেশ জনপ্রিয় এই তারকা ইংলিশদের ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের সদস্য। ইংল্যান্ড জাতীয় দলের হয়ে তিনি ১১টি টেস্ট, ৭০টি ওয়ানডে ও ৭৫টি টি-টোয়েন্টি খেলে সর্বমোট ৫ হাজার ৬৬ রান করেছেন।

এরপর রোববার নিজের বিয়ের কথা বলে আপাতত এই চুক্তি স্থগিত রাখতে অনুরোধ করেন হেলস। ৩৫ বছর বয়েসী এই তারকার অনুরোধ মেনেও নেয় ঢাকা। এক অনুষ্ঠানিক বিবৃতিতে ঢাকা ক্যাপিটালস জানায়, বিবৃতিতে তারা বলছে, ‘তিনি বর্তমানে বিয়ে সংক্রান্ত ব্যস্তাতার কারণে চুক্তিটি স্থগিত রাখতে অনুরোধ করেছেন। আমরা তার ব্যক্তিগত জীবনের গুরুত্বপূর্ণ বিষয়টিকে সম্মান জানাই। ঢাকা ক্যাপিটালসের পক্ষ থেকে তার জীবনের দ্বিতীয় ইনিংসের জন্য শুভকামনা থাকল।’
এই ঘোষণার অবশ্য ১০ ঘণ্টাও না পেরুতেই রংপুরের পক্ষ থেকে জানানো হলো এবারের আসরে হেলস তাদের দলের অংশ। ইংলিশ এই তারকা ছাড়াও রংপুর তাদের স্কোয়াডে নিশ্চিত করেছে আরও ৪ খেলোয়াড়কে। ডিরেক্ট সাইনিংয়ে এসেছেন মোহাম্মদ সাইফুদ্দিন এবং পাকিস্তানের খুশদিল শাহ। আর আগের বছর থেকে ধরে রেখেছে শেখ মেহেদি আর অধিনায়ক নুরুল হোসেন সোহানকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page