বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম :
কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত

বসতঘরে মাদকের আখড়া, ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার

নোয়াখালীর সোনাইমুড়ীতে ১ হাজার ৪০০টি ইয়াবা ট্যাবলেটসহ আবদুল হক (৪৭) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সোমবার (১৪ অক্টোবর) সকালে তার বসতঘর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আবদুল হক বারগাঁও ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রাজিবপুর গ্রামের ইউসুফ ব্যাপারী বাড়ির মৃত আলী মিয়ার ছেলে। তিনি তার বসতঘরে ইয়াবা রেখে বেচাকেনা করতেন বলে জানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবদুল হামিদ ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালীর পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে আবদুল হকের বসতঘরে অভিযান চালানো হয়। সেখানে ১ হাজার ৪০০টি ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেপ্তার করা হয়। তিনি তালিকাভুক্ত মাদক কারবারি। তার বিরুদ্ধে একাধিক মামলা আছে। আবদুল হকের নামে নতুন আরেকটি মামলা দিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page