শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায়, চলবলা ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম শান্তকে তারেক রহমানের উপহার ২০২৬ সালের রমজান কবে? ওমানে নিহত মা-ছেলেসহ ৩ বাংলাদেশির মরদেহ দেশে ফিরছে আজ বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন তারেক রহমান থাইল্যান্ডে আবারও ভেঙে পড়ল ক্রেন, নিহত ২ জুবিন গার্গ এর করুণ মৃত্যুর আসল কারণ জানাল সিঙ্গাপুরের পুলিশ নির্বাচনে কোনো ব্যত্যয় ঘটলে দেশের সার্বভৌমত্ব বিঘ্নিত হবে : দুদু মীরসরাই-সীতাকুন্ড সহ পুরো চট্টগ্রাম ব্যাপী ভুয়া সাংবাদিকদের দৌরাত্ম্য, উদ্বিগ্ন প্রশাসন ও প্রকৃত সংবাদকর্মীরা অশালীন’ পরামর্শ দিয়ে বিপাকে হানি সিং

নায়ক হিসেবে কাকে চান অভিনেত্রী শখ?

এক সময়ের পর্দার জনপ্রিয় মুখ আনিকা কবির শখ। মাঝে ব্যক্তিজীবনের বিভিন্ন কারণে শোবিজ থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছিলেন, দীর্ঘ বিরতি কাটিয়ে আবার পর্দায় ফিরেছেন এই অভিনেত্রী।গত মাসে ‘অদ্ভুত পরিবার’ নামে এক ধারাবাহিকে কাজ শেষ করেছেন আনিকা কবির শখ। এরপর থেকে আবারও চলে এলেন লাইমলাইটে। নিয়মিতই গণমাধ্যমের মুখোমুখি হচ্ছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বড় পর্দায় কাজ করা প্রসঙ্গে আলাপ করেন শখ। সেখানে ঠিক কার বিপরীতে নায়িকা হতে চান, সেটিও জানালেন।
কিন্তু জুটি ধরে কাজ করা নিয়ে শখের একটি উদ্বেগের বিষয় রয়েছে। সেটি নিয়েও মুখ খোলেন অভিনেত্রী। শখের সেই উদ্বেগের বিষয়টি মিডিয়ার সিন্ডিকেট। এ প্রসঙ্গে শখ বলেন, ‘মিডিয়াতে এখন সিন্ডিকেট বলতে ব্যাপার আছে। সে জায়গা থেকে আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে, আমি কেমন সমস্যার সম্মুখীন হই, আমি বলব যে আমি কোনো সমস্যা ফেস করি না। সিন্ডিকেটের কথাটি আমি এ জন্যই তুলছি, সব শিল্পীরা এখন জোড়ায় জোড়ায় কাজ করছে। তাতে অনেক সময় দর্শকেরা কনফিউজড হয়ে যায়। একজন শিল্পী হিসেবে বলব, আমি সবার সাথেই কাজ করতে চাই।’

এ সময় শখকে প্রশ্ন করা হয়, নায়ক হিসেবে কাকে চান তিনি। উত্তরে অভিনেত্রী বলেন, ছবির জন্য, অবশ্যই নায়ক হিসেবে শাকিব খানকেই চাই। কারণ, শাকিব ভাই সুপারস্টার। এবং তার সাথে আমার এতবার পর্দা ভাগাভাগি হয়েছে, দর্শকরা অনেক পছন্দও করেছে, মনে হয় এবারও পছন্দ করবে, অন্য আঙ্গিকে।’

শিশুশিল্পী হিসেবে অভিনয় জগতে পা দেন আনিকা কবির শখ। এক সময় শোবিজে দর্শকপ্রিয় হন। মূলত, বিজ্ঞাপনের মডেল হয়ে তিনি জনপ্রিয়তা পান। এরপর বহু নাটক, টেলিফিল্মে দেখা গেছে তাকে। এছাড়া দুটি সিনেমায়ও কাজ করেছিলেন এই অভিনেত্রী।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page