বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন

কর্মকর্তাদের অপসারণের দাবিতে আশুলিয়ায় শ্রমিকদের সড়ক অবরোধ

সাভারের আশুলিয়ায় পোশাক কারখানার ঊর্ধ্বতন কর্মকর্তাদের অপসারণের দাবিতে সড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ শ্রমিকরা।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল থেকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের পলাশবাড়ি এলাকার গিল্ডেন অ্যাক্টিভওয়্যার বাংলাদেশ লিমিটেডের (গ্যাব) শাহরিয়ার গার্মেন্টসের কয়েক শতাধিক পোশাক শ্রমিক সড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন।

এদিন বেলা দেড়টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রমিকরা সড়ক অবরোধ করে রেখেছেন।

শ্রমিকরা জানান, কয়েকদিন আগে কারখানার শ্রমিকরা বিভিন্ন দাবিতে বিক্ষোভ করেছিলেন। পরে শ্রমিকদের বিক্ষোভের মুখে পড়ে কর্তৃপক্ষ তাদের দাবি মেনে নেয়। কিন্তু কারখানা চালু হলে আবার শ্রমিকদের মেনে নেওয়া দাবিগুলো কর্তৃপক্ষ ভঙ্গ করে। সে কারণে ওই কর্মকর্তাদের অপসারণের দাবিতে শ্রমিকরা আজ সড়ক অবরোধ করেছেন।

সাভার হাইওয়ে থানার ইনচার্জ আইয়ুব আলী বলেন, শ্রমিকরা বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করে রেখেছেন। এতে প্রায় ৫ কিলোমিটার সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। তবে শ্রমিকদের সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page