শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায়, চলবলা ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম শান্তকে তারেক রহমানের উপহার ২০২৬ সালের রমজান কবে? ওমানে নিহত মা-ছেলেসহ ৩ বাংলাদেশির মরদেহ দেশে ফিরছে আজ বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন তারেক রহমান থাইল্যান্ডে আবারও ভেঙে পড়ল ক্রেন, নিহত ২ জুবিন গার্গ এর করুণ মৃত্যুর আসল কারণ জানাল সিঙ্গাপুরের পুলিশ নির্বাচনে কোনো ব্যত্যয় ঘটলে দেশের সার্বভৌমত্ব বিঘ্নিত হবে : দুদু মীরসরাই-সীতাকুন্ড সহ পুরো চট্টগ্রাম ব্যাপী ভুয়া সাংবাদিকদের দৌরাত্ম্য, উদ্বিগ্ন প্রশাসন ও প্রকৃত সংবাদকর্মীরা অশালীন’ পরামর্শ দিয়ে বিপাকে হানি সিং

জনপ্রিয় গায়ক লিয়াম পেইন আর নেই

ব্রিটিশ সংগীতশিল্পী ও জনপ্রিয় ব্যান্ড ওয়ান ডিরেকশনের সদস্য লিয়াম পেইন মারা গেছেন। বুধবার (১৬ অক্টোবর) স্থানীয় সময় বিকেল ৫ টায় আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসে ৩১ বছর বয়সে মারা গেছেন তিনি।
পুলিশ জানিয়েছে, আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেস একটি হোটেলের তৃতীয় তলা থেকে পড়ে গিয়ে মারা যান এই গায়ক।

ধারণা করা হচ্ছে, মাদক বা অ্যালকোহলের প্রভাবে নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন পেইন। এরপর হোটেলের বারান্দা থেকে লাফিয়ে পড়েন।
জানা গেছে, গত ২ অক্টোবর আর্জেন্টিনায় একটি কনসার্টে অংশ নিতে গিয়েছিলেন গায়ক। এরপর দেশটিতেই অবস্থান করছিলেন তিনি।
পেইনের মৃত্যুর খবরে সেই হোটেলের বাইরে অসংখ্য ভক্ত ভিড় জমান। গায়কের এমন অকাল মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না তারা।

মাত্র ১৬ বছর বয়সেই ওয়ান ডিরেকশনের অংশ হন পেইন। একাধিক অ্যালবামে হ্যারি স্টাইল, জেইন মালিকের সঙ্গে কণ্ঠ দিয়েছেন তিনি। ২০১৬ সালে তাদের ব্যান্ড ভেঙে গেলে এরপর একক পারফর্ম নিয়েই ব্যস্ত থাকতেন এই গায়ক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page