বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম :
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায়, চলবলা ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম শান্তকে তারেক রহমানের উপহার ২০২৬ সালের রমজান কবে? ওমানে নিহত মা-ছেলেসহ ৩ বাংলাদেশির মরদেহ দেশে ফিরছে আজ বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন তারেক রহমান থাইল্যান্ডে আবারও ভেঙে পড়ল ক্রেন, নিহত ২ জুবিন গার্গ এর করুণ মৃত্যুর আসল কারণ জানাল সিঙ্গাপুরের পুলিশ নির্বাচনে কোনো ব্যত্যয় ঘটলে দেশের সার্বভৌমত্ব বিঘ্নিত হবে : দুদু মীরসরাই-সীতাকুন্ড সহ পুরো চট্টগ্রাম ব্যাপী ভুয়া সাংবাদিকদের দৌরাত্ম্য, উদ্বিগ্ন প্রশাসন ও প্রকৃত সংবাদকর্মীরা অশালীন’ পরামর্শ দিয়ে বিপাকে হানি সিং

ভারত সিরিজের আগে স্টার্ক-স্মিথের ‘বিরল’ সিদ্ধান্ত

বেশ অনেকটা দিন থেকেই মাঠের ক্রিকেটে নেই অস্ট্রেলিয়ার ক্রিকেট। ইংল্যান্ডের বিপক্ষে সাদা বলের সিরিজের পর থেকেই বিশ্রামে আছেন অজি তারকারা। সেই সিরিজেও নিয়মিত দলের সকলেই ছিলেন না। নভেম্বরে বোর্ডার-গাভাস্কার সিরিজের আগে বলতে গেলে তাদের সামনে অখণ্ড অবসর। কিন্তু, ভারতের বিপক্ষে সেই সিরিজটা অস্ট্রেলিয়ার জন্য বেশ প্রেস্টিজিয়াস।
সেই সিরিজের জন্য এবার বলতে গেলে বিরল এক সিদ্ধান্ত নিয়েছেন মিচেল স্টার্ক এবং স্টিভেন স্মিথ। দীর্ঘদিন পর দুজনেই ফিরে যাচ্ছেন দেশের ঘরোয়া ক্রিকেটে। অস্ট্রেলিয়ান ক্রিকেটের চারদিনের ক্রিকেটের আসর শেফিল্ড শিল্ডে খেলতে নাম লিখিয়েছেন দুজনে। ভারতের বিপক্ষে সিরিজের আগে নিজেদের ঝালিয়ে নিতেই দুজনে ফিরছেন ঘরোয়া ক্রিকেটের এই সূচিতে।

২০২১ সালের পর থেকে স্টিভ স্মিথ এবং মিচেল স্টার্ককে কোনো ঘরোয়া আসরে দেখা যায়নি। ভারতের বিপক্ষে সিরিজ সামনে রেখে ৩ বছরের পর আবার ফিরছেন শেফিল্ড শিল্ডের হয়ে। সেই হিসেবে তাদের এই সিদ্ধান্তকে ‘বিরল’ বলেই উল্লেখ করছে অনেক গণমাধ্যম। দুজনেই মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে নামবেন নিউ সাউথ ওয়েলসের হয়ে।
যেখানে তাদের প্রতিপক্ষ থাকবে ভিক্টোরিয়া। স্টার্ক-স্মিথের সঙ্গে দলে থাকবেন ময়সেস হেনরিকেস, শন অ্যাবট এবং ন্যাথান লায়নের মতো বড় নামেরাও। প্যাট কামিন্স এবং জশ হ্যাজেলউড অবশ্য শিল্ডের এই সূচিতে থাকছেন না। তবে এই দুই পেসার অক্টোবরের ২৫ তারিখ থেকে ওয়ানডে কাপের ম্যাচে নামবেন।
প্যাট কামিন্স এর আগে বলেছিলেন, ভারতের বিপক্ষে সিরিজে পুরো মনোযোগ দিতে লম্বা ছুটি নেবেন তিনি। কিন্তু সেই কথা থেকে সরে এসেছেন নিজেই। বোর্ডার-গাভাস্কার সিরিজের আগে নিজেকে পরখ করে দেখতে চান অজি অধিনায়ক।

শন অ্যাবট ফিরছেন ইনজুরি কাটিয়ে। অন্যদিকে ন্যাথান লায়ন আগে থেকেই নিজেকে ঝালিয়ে নিচ্ছেন লাল বলের ক্রিকেটে। সাউথ অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে ৮ উইকেট নিয়ে নিজেকে ভালোভাবেই প্রস্তুত করেছেন এই অফ-স্পিনার। ভারতের বিপক্ষে সিরিজের আগে অজি ক্রিকেটারদের মাঝে লায়নকেই কথার যুদ্ধে সবচেয়ে বেশি এগিয়ে থাকতে দেখা গেছে।
এদিকে ভিক্টোরিয়াতে থাকতে পারেন স্কট বোল্যান্ড। ইনজুরির কারণে বেশ অনেকটা দিনই মাঠের খেলার বাইরে ছিলেন এই পেসার। শেফিল্ডের মাধ্যমে নিজেকে পরখ করে নিতে চান তিনিও।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page