শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে বিজিবির মানবিক উদ্যোগ: অসহায়দের বিনামূল্যে চিকিৎসা, অনুদান ও উপহার বিতরণ মীরসরাই সহ পুরো চট্টগ্রাম জুড়ে ফ্যাসিবাদ বিরোধী ও ফ্যাসিবাদের দোসর সাংবাদিকতা নিয়ে ক্ষোভ-বিক্ষোভ অব্যাহত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছে পৌর বিএনপি। ইবনে সিনা কোম্পানির শ্রমিক হত্যার বিচারের দাবীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। কক্সবাজারে বিজিবির অভিযানে ৫,৭০০ পিস ইয়াবাসহ ২ জন আটক ভালুকায় ভারতীয় ৯০ বোতল মদ ও প্রাইভেটকার সহ আটক -১ বোরো ধান কর্তনের মধ্য দিয়ে করিমগঞ্জে কৃষি মৌসুমের সূচনা চট্টগ্রামের মীরসরাইতে ভূঁইফোঁড় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অবাধ ছড়াছড়ি, প্রকৃত সাংবাদিকদের মান বাঁচানো ও দায় হয়ে পড়েছে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন আমি আওয়ামী লীগের সাথে জড়িত নই, সুতরাং দোসর হলাম কি ভাবে? এমন প্রশ্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের?

কত দিন পরপর বিছানার চাদর বদলাবেন?

দিনভর কাজ শেষে ক্লান্ত শরীরে বিছানায় এলিয়ে দুদণ্ড বিশ্রাম নিই আমরা। পরিষ্কার ও আরামদায়ক বিছানার চাদর যেমন আমাদের স্বাচ্ছন্দ্য দেয়, তেমনি ভালো করে দেয় মনও। এক চাদর খুব বেশিদিন না বদলে রেখে দেওয়া ঠিক নয়। এতে বিভিন্ন ধরনের চর্মরোগের ঝুঁকি বাড়ে।বিশেষজ্ঞরা বলছেন, প্রতি সপ্তাহে একবার বিছানার চাদর বদলে ফেলা স্বাস্থ্যকর অভ্যাস। তবে চাইলে সেটা টেনেটুনে দুই সপ্তাহ পর্যন্ত করা যেতে পারে। কিন্তু কোনোভাবেই এর বেশি সময় এক চাদর বিছিয়ে রাখা ঠিক নয়। অনেকেই মাসে একবার বিছানার চাদর বদলান। এটি ভালো অভ্যাস নয়।

দিনের পর দিন নোংরা চাদর ব্যবহার করলে কী ধরনের সমস্যা দেখা দিতে পারে
• নোংরা চাদর ব্রণের কারণ হতে পারে। বাইরে থেকে ঘেমে গোসল না করেই বিছানায় শুয়ে পড়লে সেই ঘাম থেকে ব্যাকটেরিয়া বাসে বাঁধতে পারে চাদরে। ত্বকের কোষে সেই ব্যাকটেরিয়া সংক্রমণের ফলেই ব্রণ হয়।

• পরিষ্কার না করে অনেক দিন ধরে একই চাদর ব্যবহার করে গেলে ত্বকে ছত্রাকঘটিত সংক্রমণের ঝুঁকি থেকে যায়।
• খুশকির সমস্যা দেখা দিতে পারে। অতিরিক্ত খুশকির কারণে বাড়তে পারে চুল পড়ার প্রবণতা।

জেনে নিন

• বাইরে থেকে ফিরেই বিছানায় শুয়ে পড়বেন না। গোসল করে ও বাইরের কাপড় বদলে তবেই বিছানায় বসুন। এতে সহজে ময়লা হবে না বিছানার চাদর।

• ঘুমাতে যাওয়ার ঠিক আগেই গা, হাত-পায়ে ক্রিম মাখবেন না।

• মেকআপ না উঠিয়ে চাদরে শোবেন না।

• বিছানায় বসে খাবার খাবেন না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page