শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায়, চলবলা ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম শান্তকে তারেক রহমানের উপহার ২০২৬ সালের রমজান কবে? ওমানে নিহত মা-ছেলেসহ ৩ বাংলাদেশির মরদেহ দেশে ফিরছে আজ বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন তারেক রহমান থাইল্যান্ডে আবারও ভেঙে পড়ল ক্রেন, নিহত ২ জুবিন গার্গ এর করুণ মৃত্যুর আসল কারণ জানাল সিঙ্গাপুরের পুলিশ নির্বাচনে কোনো ব্যত্যয় ঘটলে দেশের সার্বভৌমত্ব বিঘ্নিত হবে : দুদু মীরসরাই-সীতাকুন্ড সহ পুরো চট্টগ্রাম ব্যাপী ভুয়া সাংবাদিকদের দৌরাত্ম্য, উদ্বিগ্ন প্রশাসন ও প্রকৃত সংবাদকর্মীরা অশালীন’ পরামর্শ দিয়ে বিপাকে হানি সিং

যেভাবে কিরণের প্রেমে পড়েছিলেন অনুপম

১৯৮৫ সালে সাতপাকে বাঁধা পড়েন বলিউডের বর্ষীয়ান অভিনেতা অনুপম খের এবং কিরণ খের। কিন্তু প্রথমেই তারা প্রেমের সম্পর্কে জড়াননি। বরং তারা একে অন্যের ভালো বন্ধু ছিলেন। কিন্তু কীভাবে প্রেমটা হয়েছিল তাদের? সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা নিজেই জানিয়েছেন।
অনুপম খের জানান তাদের বন্ধুত্ব বহুদিনের। তারা একসঙ্গে চণ্ডীগড়ের কলেজে পড়েছেন। তারপর মুম্বাইতে এসে তাদের আবার দেখা হয়। সেখানেই একে অন্যের প্রেমে পড়েন।

তিনি জানিয়েছেন তাদের ১২ বছরের বন্ধুত্বের সময় তিনি তখন অবিবাহিত ছিলেন অন্যদিকে কিরণ খের বিবাহিত ছিলেন। শুধু তাই নয়, অভিনেত্রী তার থেকে কলেজে সিনিয়র ছিলেন।
এরপর বিয়ে করে স্বামী গৌতম বেরির সঙ্গে মুম্বাইতে তখন থাকতেন কিরণ খের। অনুপম খের আর সতীশ কৌশিক তখনও পায়ের তলার মাটি শক্ত করার চেষ্টা করছেন বলিউডে।
তখন তারা মাঝে মধ্যেই কিরণের বাড়ি আসতেন রাতে খাবার খেতে। অভিনেত্রী তাদের ৫০ টাকা করে দিতেন ট্যাক্সি করে ফেরার জন্য। কিন্তু তারা সেই টাকা বাঁচাতে বাসে করে ফিরতেন।

এরপর যখন কিরণ তার প্রথম বিয়েতে নানা সমস্যার মুখোমুখি হতে শুরু করেন, তখন অনুপমেরও সদ্য বিচ্ছেদ হয়েছিল। আর তারা একে অন্যের মধ্যে নিজেদের ভালো থাকা খুঁজে পান তখন।

সেই শুরু হয় তাদের সম্পর্কের। অবশেষে বিয়ে করেন। কিরণের প্রথম পক্ষের ছেলেকেও আপন করে নেন অভিনেতা। তাদের নিজেদের কোনও সন্তান নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page