শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায়, চলবলা ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম শান্তকে তারেক রহমানের উপহার ২০২৬ সালের রমজান কবে? ওমানে নিহত মা-ছেলেসহ ৩ বাংলাদেশির মরদেহ দেশে ফিরছে আজ বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন তারেক রহমান থাইল্যান্ডে আবারও ভেঙে পড়ল ক্রেন, নিহত ২ জুবিন গার্গ এর করুণ মৃত্যুর আসল কারণ জানাল সিঙ্গাপুরের পুলিশ নির্বাচনে কোনো ব্যত্যয় ঘটলে দেশের সার্বভৌমত্ব বিঘ্নিত হবে : দুদু মীরসরাই-সীতাকুন্ড সহ পুরো চট্টগ্রাম ব্যাপী ভুয়া সাংবাদিকদের দৌরাত্ম্য, উদ্বিগ্ন প্রশাসন ও প্রকৃত সংবাদকর্মীরা অশালীন’ পরামর্শ দিয়ে বিপাকে হানি সিং

বিপদ থেকে রক্ষা পাওয়ার আমল

বিপদাপদ মহান আল্লাহর পরীক্ষা। তাই কোনো বিপদে পতিত হলে কিংবা কোনো দুর্ঘটনার মুখোমুখি হলে কোনোভাবেই ভেঙে পড়া যাবে না। আল্লাহর প্রতি অগাধ আস্থা-বিশ্বাস ও পরম ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে হবে। পবিত্র কোরআনে মুমিনের গুণাবলি উল্লেখ করে মহান আল্লাহ তাআলা বলেন, ‘যখন তারা বিপদে পতিত হয়, তখন বলে, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং আমরা সবাই তাঁরই সান্নিধ্যে ফিরে যাব। এরাই তারা, যাদের প্রতি তাদের রবের পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ এবং রহমত বর্ষিত হয়, আর তারাই সৎ পথে পরিচালিত।’ (সুরা বাকারা:
১৫৬-১৫৭)

বিপদ থেকে রক্ষা পাওয়ার সম্ভাব্য জাগতিক প্রচেষ্টা চালাতে হবে এবং ধৈর্যধারণ করতে হবে। আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস ও ধৈর্য সমস্যা সমাধানে দারুণ ভূমিকা রাখে। পবিত্র কোরআনে মহান আল্লাহ ধৈর্যশীলদের সফল উল্লেখ করে বলেন, ‘আজ আমি তাদেরকে তাদের ধৈর্যের কারণে এমন প্রতিদান দিয়েছি যে তারাই সফলকাম।’ (সুরা মুমিনুন: ১১১) পাশাপাশি আল্লাহর ভয় অন্তরে জাগরূক রাখতে হবে। আল্লাহ কোনো না কোনো সমাধান বের করে দেবেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ‘আর যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য নিষ্কৃতির পথ তৈরি করে দেন।’ (সুরা তালাক: ২)

বান্দার কাজ সম্ভাব্য সকল উপায় অবলম্বন করা এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা। আল্লাহ বান্দার ডাকে সাড়া দেন। এরশাদ হয়েছে, ‘আর আমার বান্দারা যখন আমার ব্যাপারে আপনাকে জিজ্ঞেস করে, (তখন বলে দিন) নিশ্চয়ই আমি খুবই কাছে। কোনো বান্দা যখন আমাকে ডাকে, আমি তার ডাকে সাড়া দিই। কাজেই তারাও আমার ডাকে সাড়া দিক এবং আমার প্রতি ইমান আনুক, যাতে তারা সঠিক পথে চলতে পারে।’ (সুরা বাকারা: ১৮৬)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page