বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম :
উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন

নাটোরে বিএনপি নেতাকর্মীদের ওপর যুবলীগের হামলা, আহত ১১

পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে নাটোরের গুরুদাসপুরে যুবলীগের হামলায় ছাত্রদল ও বিএনপির ১১ নেতাকর্মী আহত হয়েছেন।
শুক্রবার (২৫ অক্টোবর) রাতে গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় মধ্যম পাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনায় গুরুতর আহতরা হলেন- আব্দুল হামিদের ছেলে পৌর ছাত্রদলের আহ্বায়ক শাকিল আহমেদ (২২), মৃত গফুর প্রামাণিকের ছেলে মিলন প্রামাণিক (৪০), সাইফুল ইসলামের ছেলে সাব্বির (১৯), জাহিদের ছেলে জনি (২২), ইমরানের ছেলে শামীম (৩৮) ও সাইফুল (৪২)। অন্য আহতদের পরিচয় নিশ্চিত করা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ৬ মাস আগে চাল ব্যবসায়ী ও বিএনপির কর্মী রাকিবের কাছে ৩০ বস্তা চাল বাকিতে নেন হোটেল ব্যবসায়ী ও উপজেলার যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগির হোসেন। সেই টাকা চাওয়া নিয়ে বেশ কয়েকদিন ধরে রাকিবের সঙ্গে আলমগীরের দ্বন্দ্ব চলে আসছিল। পরে এ ঘটনায় থানায় অভিযোগ দেন রাকিব। এতে ক্ষিপ্ত হন আলমগির হোসেন।
এ ঘটনার জেরেই শুক্রবার রাত ৯টার দিকে রাকিবসহ বিএনপি ও ছাত্রদলের কর্মীরা চালের টাকা চাইতে যান আলমগীরের কাছে। এ সময় যুবলীগ নেতা আলমগির ও তার দলীয় লোকজন দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালান। এতে উভয় পক্ষের ১১ জন আহত হন।

পরে স্থায়ীরা আহতদের উদ্ধার করে গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তাদের মধ্যে গুরুতর আহত পাঁচজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে রাত ১২টার দিকে মধ্যম পাড়া এলাকায় যুবলীগ কর্মীদের বাড়ি ভাঙচুর করার চেষ্টা করে বিএনপির নেতা-কর্মীরা। এ ঘটনায় এখনো এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এ বিষয়ে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম সারওয়ার হোসেন বলেন, চালের টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের দ্বন্দ্ব শুরু হয়। এ নিয়ে রাজনৈতিকভাবে সংঘর্ষে হলে বেশ কয়েকজন আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনা এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ দেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page