শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায়, চলবলা ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম শান্তকে তারেক রহমানের উপহার ২০২৬ সালের রমজান কবে? ওমানে নিহত মা-ছেলেসহ ৩ বাংলাদেশির মরদেহ দেশে ফিরছে আজ বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন তারেক রহমান থাইল্যান্ডে আবারও ভেঙে পড়ল ক্রেন, নিহত ২ জুবিন গার্গ এর করুণ মৃত্যুর আসল কারণ জানাল সিঙ্গাপুরের পুলিশ নির্বাচনে কোনো ব্যত্যয় ঘটলে দেশের সার্বভৌমত্ব বিঘ্নিত হবে : দুদু মীরসরাই-সীতাকুন্ড সহ পুরো চট্টগ্রাম ব্যাপী ভুয়া সাংবাদিকদের দৌরাত্ম্য, উদ্বিগ্ন প্রশাসন ও প্রকৃত সংবাদকর্মীরা অশালীন’ পরামর্শ দিয়ে বিপাকে হানি সিং

দেশে নতুন করে বৈষম্য শুরু হয়েছে : জি এম কাদের

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সফল হওয়ার পর দেশে নতুন করে বৈষম্য শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের।
তিনি বলেছেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী কাজ করেছে। মুক্তিযুদ্ধের চেতনা হলো বৈষম্য থেকে মুক্তি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সফল হওয়ায় আওয়ামী লীগের পতন হয়েছে।

শনিবার (২৬ অক্টোবর) জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে দলের অনলাইন কর্মী এবং ঢাকা বিভাগীয় জেলা নেতাদের সঙ্গে পৃথক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
জি এম কাদের বলেন, ছাত্র আন্দোলন শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই জাতীয় পার্টি আনুষ্ঠানিকভাবে সমর্থন দিয়ে তাতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। অথচ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ছাত্রদের মামলায় জাতীয় পার্টি নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। এ অন্যায় আমরা মেনে নেব না।

তিনি বলেন, রংপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নিয়ে জাতীয় পার্টির দু’জন নেতা শহীদ হয়েছেন। অথচ রংপুরে ১১টি মিথ্যা মামলায় জাতীয় পার্টির অন্তত ৩৩ জন নেতাকর্মী আসামি হয়েছেন। তাদের অনেকেই গ্রেপ্তার হয়ে জেল খাটছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page