মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ব্যাটল অফ গালওয়ান’-এ সালমান-গোবিন্দাদের পারিশ্রমিক কত? কাজা নামাজের জন্য আজান-ইকামত লাগবে? দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল টেকনাফে সীমান্তে মাইন বিস্ফোরণ, বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন কিশোরগঞ্জে শীতার্ত অসহায়দের মাঝে জামায়াতের শীতবস্ত্র বিতরণ হাতীবান্ধায় জাতীয় শিক্ষা সপ্তাহে ভবানীপুর কামিল মাদ্রাসার জয়জয়কার দেশের ফ্রিল্যান্সাররা পাচ্ছেন ডিজিটাল কার্ড, থাকছে যেসব সুবিধা নিজেকে ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ঘোষণা, ডোনাল্ড ট্রাম্পের মামলা থেকে অব্যাহতি পেলেন অভিনেত্রী মেহজাবীন গণভোট সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে দেশজুড়ে চলছে ব্যাপক কর্মসূচি

‘বেগম খালেদা জিয়া শ্রমিকের স্ত্রী হিসেবে গর্ববোধ করেছেন’

জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন বলেছেন, খালকাটা কর্মসূচিতে গিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেছিলেন আমি একজন শ্রমিক। বেগম খালেদা জিয়া শ্রমিকের স্ত্রী হিসেবে গর্ববোধ করেছেন। শতাধিক শ্রমিকের হত্যার বিনিময়ে আজকের এই স্বাধীনতা। এত বড় আন্দোলন হইল, এর পেছনে দেশ নায়ক তারেক রহমান ছিলেন।
তিনি বলেন, শুধু এই আন্দোলন নয়, ভাষা আন্দোলনেও শ্রমিকদের অবদান ছিল। সেই শ্রমিকদের নিয়ে গঠিত জাতীয়তাবাদী শ্রমিক দল। এই দল একটি সুশৃঙ্খলতি সংগঠন। এখানে কোনো কোন্দল চলবে না। দল ও রাষ্ট্রের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

শনিবার (২৬ অক্টোবর) বিকেলে বাগেরহাট জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার পক্ষে জনমত গঠনের লক্ষ্যে শহরের জেলা পরিষদের অডিটরিয়ামে জেলা শ্রমিক দলের সভাপতি সরদার আতিয়ার রহমানের সভাপতিত্বে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান বক্তা ছিলেন- শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক এ.টি.এম আকরাম হোসেন তালিম, সদস্য সচিব মোজাফ্ফর রহমান আলম, শ্রমিক দল, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক সুমন ভূঁইয়া, বাগেরহাট জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি সরদার লিয়াকত আলী।

সমাবেশে আরও বক্তব্য দেন, শ্রমিক দল নেতা, হায়দার আলী, সাইফুল ইসলাম, যুগ্ম তাপষ কুমার রায়, মো. মোজাম, আনিসুজ্জামান, ফিরোজ তালুকদার প্রমুখ।

সমাবেশে বক্তারা বর্তমান পরিস্থিতিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দল ও মানুষের জন্য কাজ করার আহ্বান জানান। সেই সঙ্গে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সব নির্দেশনা মেনে চলার অনুরোধ করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page