শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে বিজিবির মানবিক উদ্যোগ: অসহায়দের বিনামূল্যে চিকিৎসা, অনুদান ও উপহার বিতরণ মীরসরাই সহ পুরো চট্টগ্রাম জুড়ে ফ্যাসিবাদ বিরোধী ও ফ্যাসিবাদের দোসর সাংবাদিকতা নিয়ে ক্ষোভ-বিক্ষোভ অব্যাহত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছে পৌর বিএনপি। ইবনে সিনা কোম্পানির শ্রমিক হত্যার বিচারের দাবীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। কক্সবাজারে বিজিবির অভিযানে ৫,৭০০ পিস ইয়াবাসহ ২ জন আটক ভালুকায় ভারতীয় ৯০ বোতল মদ ও প্রাইভেটকার সহ আটক -১ বোরো ধান কর্তনের মধ্য দিয়ে করিমগঞ্জে কৃষি মৌসুমের সূচনা চট্টগ্রামের মীরসরাইতে ভূঁইফোঁড় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অবাধ ছড়াছড়ি, প্রকৃত সাংবাদিকদের মান বাঁচানো ও দায় হয়ে পড়েছে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন আমি আওয়ামী লীগের সাথে জড়িত নই, সুতরাং দোসর হলাম কি ভাবে? এমন প্রশ্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের?

৩৫০ টাকা নিয়ে দ্বন্দ্বে প্রাণ গেল যুবকের

রংপুরের মিঠাপুকুরে ৩৫০ টাকা নিয়ে দুই মাদকসেবীর দ্বন্দ্বে অপর এক মাদকসেবী যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের শিববাজার হাজীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মাদকসেবীর নাম হারুন অর রশিদ (৩৭)। তিনি শিববাজার হাজীপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার শিববাজার এলাকায় দুই মাদকসেবী প্রায়সময়ই একসঙ্গে গাঁজা সেবন করতেন। ঘটনার দিন শনিবার দিবাগত রাতে শিববাজার হাজীপাড়া গ্রামের নেসার আলীর ছেলে মোস্তফার (৩৬) সঙ্গে হারুন অর রশিদের বাকবিতণ্ডা হয়। ৩৫০ টাকা দেনা পাওনার জের ধরে উভয়ের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে মাদকসেবী মোস্তফা ক্ষিপ্ত হয়ে হারুনকে ঘুসি মারেন। এতে হারুন পাশের একটি গাছের সঙ্গে আঘাত পান। এ সময় তার বামপাশের বুকে হৃৎপিণ্ডের পাশে ছিদ্র হয়ে রক্তপাত শুরু হয়।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। এ সময় মাদকসেবী মোস্তফাকে আটকে রাখেন  । খবর পেয়ে ঘটনাস্থল থেকে মোস্তফাকে গ্রেপ্তার করে বৈরাতীহাট তদন্তকেন্দ্রের পুলিশ।

মিঠাপুকুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, ঘটনাস্থল থেকে মোস্তফাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page