নারকেল একটি অত্যন্ত পুষ্টিকর এবং উপকারী ফল যা পুষ্টিগুণের দিক থেকে খুবই সমৃদ্ধ। নারকেল মূলত দুটি রূপে পাওয়া যায় কাঁচা বা সবুজ নারকেল, যা ডাব নামে পরিচিত এবং শুকনো বা পাকা নারকেল। উভয় ধরনের নারকেলের মধ্যেই রয়েছে প্রচুর ভিটামিন, খনিজ এবং অন্যান্য পুষ্টিকর উপাদান। নারকেল বিভিন্ন ধরনের খাদ্যপ্রস্তুতিতে ব্যবহৃত হয়।
নারকেল খেলে কী কী স্বাস্থ্য উপকারিতা মিলবে তা জানিয়েছেন ইউএস বাংলা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পুষ্টিবিদ মাহফুজা নাসরিন শম্পা।
মাহফুজা নাসরিন শম্পা বলেন, নারকেল একটি প্রাকৃতিক খাদ্য যা শরীরের পুষ্টি জোগাতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নারকেলের পানি, শাঁস এবং তেলের পুষ্টিগুণ এবং উপকারিতা স্বাস্থ্যকর জীবনযাপনে সহায়ক। এটি হৃদরোগ, ডায়াবেটিস, এবং ওজন নিয়ন্ত্রণের ক্ষেত্রে বিশেষভাবে কার্যকর।