মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ব্যাটল অফ গালওয়ান’-এ সালমান-গোবিন্দাদের পারিশ্রমিক কত? কাজা নামাজের জন্য আজান-ইকামত লাগবে? দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল টেকনাফে সীমান্তে মাইন বিস্ফোরণ, বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন কিশোরগঞ্জে শীতার্ত অসহায়দের মাঝে জামায়াতের শীতবস্ত্র বিতরণ হাতীবান্ধায় জাতীয় শিক্ষা সপ্তাহে ভবানীপুর কামিল মাদ্রাসার জয়জয়কার দেশের ফ্রিল্যান্সাররা পাচ্ছেন ডিজিটাল কার্ড, থাকছে যেসব সুবিধা নিজেকে ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ঘোষণা, ডোনাল্ড ট্রাম্পের মামলা থেকে অব্যাহতি পেলেন অভিনেত্রী মেহজাবীন গণভোট সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে দেশজুড়ে চলছে ব্যাপক কর্মসূচি

খাগড়াছড়িতে চলছে সকাল-সন্ধ্যা অবরোধ

খাগড়াছড়িতে আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) ডাকে সকাল-সন্ধ্যা সড়কপথ অবরোধ চলছে। অবরোধের কারণে দূরপাল্লার সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে শহরে ভেতরে ছোট ছোট যানবাহন চলাচল করতে দেখা গেছে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল থেকে জেলার বিভিন্ন উপজেলায় সড়কে গাছের গুড়ি ফেলে আগুন জ্বালিয়ে পিকেটিং করছে অবরোধ সমর্থকেরা। তবে এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা ঢাকা পোস্টকে বলেন, অবরোধে অপ্রীতিকর ঘটনা এড়াতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে ছেড়ে আসা নৈশ কোচগুলো ভোরে শহরে প্রবেশ করেছে।

প্রসঙ্গত, গতকাল বুধবার জেলার পানছড়ির লতিবান ইউনিয়নের শান্তি রঞ্জনপাড়ায় ইউপিডিএফ প্রসিত দলের তিন সদস্যকে গুলি করে হত্যা করেছে দুবৃর্ত্তরা। ইউপিডিএফ এ ঘটনার জন্য তাদের প্রতিপক্ষ সংঘাত ও মুখোশধারী সন্ত্রাসীদের দায়ী করেছে। তিন সদস্যের হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়কপথ অবরোধ কর্মসূচি ঘোষণা করে সংগঠনটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page