বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম :
উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন

সাফ ফুটবল জয়ী নারী দলকে সংবর্ধনা জানাতে প্রস্তুত ছাদখোলা বাস

বুধবার (৩০ অক্টোবর) বাংলাদেশ নারী ফুটবল দল টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয় করেছে। ফুটবলারদের আবারও ছাদখোলা বাসে সংবর্ধনা দিতে যাচ্ছে বাফুফের সদ্য নির্বাচিত কমিটি। এজন্য বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) একটি বাসও প্রস্তুত করা হচ্ছে।

এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব। তিনি জানান, একটি ছাদখোলা বাসে চ্যাম্পিয়ন ফুটবলারদের শহর প্রদক্ষিণ করানো হবে। এজন্য বিআরটিসির একটি বাস প্রস্তুত করা হচ্ছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুর ২টা ১৫ মিনিটে কাঠমান্ডু থেকে ঢাকায় এসে পৌঁছাবেন সাফ বিজয়ী মনিকা চাকমা-মারিয়া মান্দারা। দুই বছর আগে প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপ জিতে দেশে ফেরার পর ছাদখোলা বাসে করে বিমানবন্দর থেকে মতিঝিলের বাফুফে ভবনে ফিরেছিল বাংলাদেশ নারী ফুটবল দল। সেসময় সাবিনা, সানজিদা, মাসুরাদের প্রতি অভিনন্দনের বৃষ্টি ঝরিয়েছিলেন রাস্তার দুই ধারে দাঁড়ানো ফুটবলপ্রেমীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page