শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন

ইয়াশ-তটিনীর খুনসুটি, নতুন করে প্রেমের গুঞ্জন!

মাস কয়েক ধরেই নজরে আছেন ছোট পর্দার অভিনেতা ইয়াশ রোহান ও অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। প্রথমত, সাম্প্রতিক নাটকগুলোতে এই দুজনের একের পর এক জুটি বেঁধে কাজ দর্শকদের নজর কাড়ে। দ্বিতীয়ত, কাজের বাইরে সামাজিক মাধ্যমে তাদের একত্র উপস্থিতি জানান দেয়- নিশ্চয়ই কিছু একটা চলছে ইয়াশ-তটিনীর মাঝে।
তবে ইয়াশ ও তটিনীর সম্পর্ক নেটিজেনদের তীর নিশানায় ছিল অনেক আগে থেকেই। ফেসবুকে তাদের দুজনের চালচলন মিলে যেত! এছাড়াও নাটকে জুটিতে থাকা দৃশ্যগুলো টাইমলাইনে আলাদা করে প্রকাশ হতেই ছুঁড়ে যায় সন্দেহের তীর। সে থেকে বিভিন্ন ধরনের মন্তব্য উঠে আসে সোশ্যাল মিডিয়ায়। বিভিন্ন ইঙ্গিতে ইয়াশ-তটিনীকে জানান হয় শুভকামনা। চাউর হয় তাদের প্রেম এমনকি বিয়ের জল্পনাও! যদিও বিষয়টি নিয়ে ভাবেন না ইয়াশ-তটিনীর কেউই। যেমন তটিনী একবার বলেছিলেন, ইয়াশের সঙ্গে এই বন্ধুত্ব নাকি শুধু নাটকের সূত্রেই!

তবে নেটিজেনরা যে হার মানতে নারাজ। ইয়াশ-তটিনীর এই দাবিগুলো রীতিমতো উড়িয়ে দিচ্ছেন তারা। তাদের মত, ইয়াশ-তটিনী নিশ্চয়ই প্রেমের সম্পর্কে আছেন। তবে বিষয়টি ইতিবাচকভাবেই দেখছেন তাদের অনুরাগীরা। পর্দা হোক, কিংবা পর্দার বাইরে; জুটি হিসেবে এখন ইয়াশ-তটিনীই সেরা! সঙ্গে আগাম শুভবার্তা দিতেও ভোলেননি তাদের ভক্তরা।
সম্প্রতি সামাজিক মাধ্যমে আবার সেই আগের মতো করেই দুজনকে একই চালচলনে মেতে উঠতে দেখা গেছে। এবারের বিষয়টি ছিল আরও খানিকটা আলাদা; প্রকাশ্যে ইয়াশ-তটিনী মেতে উঠলেন খুনসুটিতে। শুক্রবার রাতে ফেসবুকে একটি ছবি শেয়ার করেন ইয়াশ রোহান। ছবিতে দেখা যায়, এক করিডোরে মুখোমুখি দাঁড়ানো ইয়াশ ও তটিনী। দুজনের হাতেই ফোন, তবে ইয়াশের নজর ছিল ফোনের দিকেই, আর তটিনীর নজর ছিল ইয়াশের দিকে।
ছবিটি তটিনীর প্রোফাইলের সঙ্গে জুড়ে দিয়ে ক্যাপশনে ইয়াশ লেখেন, ‘আনসোশ্যাল ফ্রেন্ড টু তানজিম সাইয়ারা- টটস’।

শুধু কি তাই? একই ছবি নিজের প্রোফাইল থেকেও শেয়ার দেন তটিনী। সেখানে ইয়াশকে জুড়ে দিয়ে তটিনী লেখেন, ‘আনসোশ্যাল ফ্রেন্ড ইয়াশ রোহান’।

পর্দার জনপ্রিয় এই জুটির খুনসুটিতে বেশ আপ্লুত হয়ে পড়েন তাদের অনুরাগীরা। একজনের মন্তব্য ছিল এমন, ‘তোমাদের মতো হলে সামাজিক ও অসামাজিক বন্ধুরও সমীকরণ এক হতে পারে।’ কেউ লিখেছেন, ‘বেশ মানিয়েছে আপনাদের, শুভকামনা।’ আরেকজন লিখেছেন, ‘টটস’ নামটা খুবই সুন্দর, কি দারুণ জুটি!’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page