শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে বিজিবির মানবিক উদ্যোগ: অসহায়দের বিনামূল্যে চিকিৎসা, অনুদান ও উপহার বিতরণ মীরসরাই সহ পুরো চট্টগ্রাম জুড়ে ফ্যাসিবাদ বিরোধী ও ফ্যাসিবাদের দোসর সাংবাদিকতা নিয়ে ক্ষোভ-বিক্ষোভ অব্যাহত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছে পৌর বিএনপি। ইবনে সিনা কোম্পানির শ্রমিক হত্যার বিচারের দাবীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। কক্সবাজারে বিজিবির অভিযানে ৫,৭০০ পিস ইয়াবাসহ ২ জন আটক ভালুকায় ভারতীয় ৯০ বোতল মদ ও প্রাইভেটকার সহ আটক -১ বোরো ধান কর্তনের মধ্য দিয়ে করিমগঞ্জে কৃষি মৌসুমের সূচনা চট্টগ্রামের মীরসরাইতে ভূঁইফোঁড় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অবাধ ছড়াছড়ি, প্রকৃত সাংবাদিকদের মান বাঁচানো ও দায় হয়ে পড়েছে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন আমি আওয়ামী লীগের সাথে জড়িত নই, সুতরাং দোসর হলাম কি ভাবে? এমন প্রশ্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের?

হৃতিকের প্রেমিকার জন্মদিন, যা লিখলেন প্রাক্তন স্ত্রী সুজান

বলিউডের গ্রিক গড খ্যাত অভিনেতা হৃতিক রোশান। প্রায় ১৪ বছর হৃতিকের সঙ্গে দাম্পত্য জীবন কাটানোর পর এখন আলাদা থাকেন সুজান। এদিকে গত তিন বছর ধরে গায়িকা, বাচিক শিল্পী ও অভিনেত্রী সাবা আজাদের সঙ্গে সম্পর্কে রয়েছেন।বিবাহবিচ্ছেদ হলেও নিজেদের মধ্যে সৌজন্য বজায় রেখেছেন হৃতিক-সুজান। প্রাক্তন স্বামীর বান্ধবীর সঙ্গে রীতিমতো বন্ধুত্ব পাতিয়েছেন তিনি। সম্প্রতি প্রেমিকার জন্মদিনে তার সঙ্গে কাটানো একগুচ্ছ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মাঝে ভাগ করে নিয়েছেন হৃতিক।

কখনও তারা ঘুরছেন, কখনও খাচ্ছেন, আবার কখনও একসঙ্গে সাইকেল চালাচ্ছেন বলতে গেলে একে অপরের সঙ্গ উপভোগ করছেন। প্রেমিকার জন্মদিনে হৃতিক লেখেন, ‘শুভ জন্মদিন সা, ‘বা’ উহ্য রেখে সেই জায়গায় বসিয়েছেন লাভ ইমোজি।আর সেই ছবির কমেন্ট বক্সে সাবাকে শুভেচ্ছা জানিয়েছেন সুজান। লিখেছেন, ‘শুভ জন্মদিন ডার্লিং সাবু।’ শুধু সুজান নয়, প্রেমিকের প্রাক্তন স্ত্রীর প্রতি প্রকাশ্যে অনুরাগ প্রকাশ করতে দেখা গেছে সাবাকেও। দিন কয়েক আগে সুজানের জন্মদিনে তাকে ‘সুজলু’ বলে সম্বোধন করেন সাবা।

যে পুরুষকে এক সময় সুজান ভালোবেসেছিলেন, সেই এখন সাবার একান্ত আপন। কিন্তু তা বলে দুই নারীর হাতে নেই তরবারি, নেই দ্বৈরথ। একে অপরের চোখের বালি নন তারা। বরং অনেক বেশি বন্ধু। প্রাক্তন দম্পতির এমন সমীকরণে হতভম্ব হয়েছেন অনেকেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page