শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনাম :
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায়, চলবলা ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম শান্তকে তারেক রহমানের উপহার ২০২৬ সালের রমজান কবে? ওমানে নিহত মা-ছেলেসহ ৩ বাংলাদেশির মরদেহ দেশে ফিরছে আজ বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন তারেক রহমান থাইল্যান্ডে আবারও ভেঙে পড়ল ক্রেন, নিহত ২ জুবিন গার্গ এর করুণ মৃত্যুর আসল কারণ জানাল সিঙ্গাপুরের পুলিশ নির্বাচনে কোনো ব্যত্যয় ঘটলে দেশের সার্বভৌমত্ব বিঘ্নিত হবে : দুদু মীরসরাই-সীতাকুন্ড সহ পুরো চট্টগ্রাম ব্যাপী ভুয়া সাংবাদিকদের দৌরাত্ম্য, উদ্বিগ্ন প্রশাসন ও প্রকৃত সংবাদকর্মীরা অশালীন’ পরামর্শ দিয়ে বিপাকে হানি সিং

যেসব কারণে ত্বক কালো হয়ে যায়

কালো দাগ বেশিরভাগ নারীদের কাছে এটি সাধারণ সমস্যা। এই দাগ ছোপের আড়ালে যেন আসল চেহারাটাই ঢেকে যায়। আমরা মনে করি শুধুমাত্র রোদে পুড়ে ত্বক কালো হয়ে যায়, কিন্তু ত্বক কালো হওয়ার পিছনে রয়েছে আরও বিভিন্ন কারণ।

চলুন জেনে নিই যেসব কারণে ত্বক কালো হয়

➤ ভিটামিনের অভাবে ত্বক কালো হয়ে যায়। ত্বকের উজ্জ্বলতা ও সুস্বাস্থ্যের জন্য ভিটামিন এ, বি, সি এবং বি কমপ্লেক্স খুব গুরুত্বপূর্ণ। যদি শরীরে এইসব উপাদানের অভাব থাকে, তাহলে ত্বক কালো হয়ে যায়। ম্লান দেখায়।

➤ চামড়ার অসুখ থাকলে ত্বক কালো দেখায়। চর্মরোগের কারণেও অনেকসময় ত্বক পুড়ে যায় এবং কালো হয়ে যায়। লিচেন সিমপ্লেক্স ক্রনিকাসের মতো সমস্যার কারণে ত্বক মোটা হয়ে যায়। জ্বালা যন্ত্রণা দেখা দেয়। চামড়া কালো হয়ে যায়।

➤ জিনগত কারণেও ত্বক কালো হতে পারে। ত্বকের রং অনেক জিনের উপরও নির্ভর করে। বাবা-মায়ের গায়ের রং অনুযায়ি সন্তানের গায়ের রং হয়। তবে তার ব্যতিক্রমও আছে।
➤ সূর্যের ক্ষতিকারক আলোকরশ্মি ত্বক কলো করে দেয়। ক্ষতিকারক ইউভি-রেয়াস সংস্পর্শে আসামাত্র ত্বকে মেলানিনের মাত্রা বৃদ্ধি পায়। যা ত্বকে কালচে ভাব আনে। অত্যধিক সূর্যের সংস্পর্শে এলে ইউ-রে ত্বকের সুস্বাস্থ্য কেড়ে নেয় এবং ত্বককে ম্লান ও কালো করে।

➤ হাইপার পিগমেন্টেশনের কারণেও ত্বক কালো হয়। ত্বকের মধ্যে থাকে কোষ দ্বারা উত্পন্ন মেলানিন। এই রঞ্জক পদার্থটির পরিমাণের উপর নির্ভর করে ত্বকের রং কেমন হবে। সাদা না শ্যামলা নাকি কালো। ত্বকে মেলানিনের মাত্রা অতিরিক্ত হলে, তখন ত্বক কালো হয়ে যায়।

➤ অপুষ্টির কারণে শরীরের রং কালো হয়। শরীরে যদি সঠিক পুষ্টি না পৌঁছায়, তা হলেও ত্বক কালো হয়ে যেতে পারে।

➤ লিভারের সমস্যা থাকলে ত্বক কলো হয়ে যায়। বেশিরভাগ ক্ষেত্রে ত্বক কালো হয়ে যাওয়ার পিছনে এই কারণটি দায়ী থাকে।

➤ বিভিন্ন বয়সে শরীরের হরমোনের পরিবর্তন হতে থাকে। বিভিন্ন সময় বিভিন্ন হরমোন ক্ষরিত হয় শরীরে। যেমন, গর্ভাবস্থায় বা গর্ভনিরোধক ওষুধ খাওয়ার কারণে শরীরে যে হরমোন ক্ষরিত হয়, তার কারণেও ত্বক কালো হয়ে যেতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page