মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ব্যাটল অফ গালওয়ান’-এ সালমান-গোবিন্দাদের পারিশ্রমিক কত? কাজা নামাজের জন্য আজান-ইকামত লাগবে? দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল টেকনাফে সীমান্তে মাইন বিস্ফোরণ, বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন কিশোরগঞ্জে শীতার্ত অসহায়দের মাঝে জামায়াতের শীতবস্ত্র বিতরণ হাতীবান্ধায় জাতীয় শিক্ষা সপ্তাহে ভবানীপুর কামিল মাদ্রাসার জয়জয়কার দেশের ফ্রিল্যান্সাররা পাচ্ছেন ডিজিটাল কার্ড, থাকছে যেসব সুবিধা নিজেকে ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ঘোষণা, ডোনাল্ড ট্রাম্পের মামলা থেকে অব্যাহতি পেলেন অভিনেত্রী মেহজাবীন গণভোট সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে দেশজুড়ে চলছে ব্যাপক কর্মসূচি

আবারো ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু

মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত (একদিনে) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো ৪ জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১ হাজার ১০৯ জন।
বুধবার (৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডেঙ্গুতে মারা যাওয়া চারজনের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালে দুজনের, চট্টগ্রাম বিভাগে একজন ও খুলনা বিভাগে একজনের মৃত্যু হয়েছে।

এতে বলা হয়েছে, হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১১০৯ জন। এর মধ্যে বরিশাল বিভাগে ১০৭ জন, চট্টগ্রাম বিভাগে ১৬৬ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১৮৮ জন, ঢাকা উত্তর সিটিতে ২৯২ এবং দক্ষিণ সিটিতে ৯৫ জন, খুলনা বিভাগে ১৩৯ জন, রাজশাহী বিভাগে ৫২ জন, ময়মনসিংহ বিভাগে ৪৫ জন এবং রংপুর বিভাগে ২০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এদিকে, গত একদিনে সারা দেশে ১০৭৫ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৬৩ হাজার ৬৮৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ৬৮ হাজার ২৪৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩৩০ জনের। গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। মারা যান ১ হাজার ৭০৫ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page