শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে বিজিবির মানবিক উদ্যোগ: অসহায়দের বিনামূল্যে চিকিৎসা, অনুদান ও উপহার বিতরণ মীরসরাই সহ পুরো চট্টগ্রাম জুড়ে ফ্যাসিবাদ বিরোধী ও ফ্যাসিবাদের দোসর সাংবাদিকতা নিয়ে ক্ষোভ-বিক্ষোভ অব্যাহত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছে পৌর বিএনপি। ইবনে সিনা কোম্পানির শ্রমিক হত্যার বিচারের দাবীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। কক্সবাজারে বিজিবির অভিযানে ৫,৭০০ পিস ইয়াবাসহ ২ জন আটক ভালুকায় ভারতীয় ৯০ বোতল মদ ও প্রাইভেটকার সহ আটক -১ বোরো ধান কর্তনের মধ্য দিয়ে করিমগঞ্জে কৃষি মৌসুমের সূচনা চট্টগ্রামের মীরসরাইতে ভূঁইফোঁড় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অবাধ ছড়াছড়ি, প্রকৃত সাংবাদিকদের মান বাঁচানো ও দায় হয়ে পড়েছে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন আমি আওয়ামী লীগের সাথে জড়িত নই, সুতরাং দোসর হলাম কি ভাবে? এমন প্রশ্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের?

‘দিন শেষে সবাই বিখ্যাত হতে চায়’

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। নাটক, ওয়েব সিরিজে অভিনয়ের পাশাপাশি ফিল্মে নাম লিখিয়েছেন।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব রয়েছেন তিনি। নিজের ব্যক্তিগত জীবনের নানা মুহূর্তও তুলে ধরেন ভক্তদের মাঝে। সম সাময়িক বিভিন্ন বিষয়েও কথা বলে থাকেন।

বলিউড অভিনেত্রী তৃপ্তি দিমরিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে বেশ আলোচনা-সমালোচনা। এবার সেই বিষয় নিয়ে কথা বলেছেন মেহজাবীন চৌধুরী।
একটি পোস্ট শেয়ার করে মেহজাবীন জানান, দিন শেষে সবাই বিখ্যাত হতে চায়। ক্যাপশনে লিখেছেন, ‘যে ইন্ডাস্ট্রির কথা বলি না কেন, সত্য সবসময় এক থাকে- দর্শকরা সর্বাধিক ক্ষমতার অধিকারী এবং শুধুমাত্র তারাই শিল্পের দিক পরিবর্তন করতে সক্ষম।’

এরপর বলেন, ‘হয়ত এমন কিছু সিনেমা থাকবে যা অর্থবহ এবং গুরুত্বপূর্ণ, আবার এমন সিনেমাও থাকবে যা কেবল বিনোদনমূলক কিন্তু বিশেষ কোনো প্রভাব ফেলবে না। এটা সম্পূর্ণভাবে দর্শকদের উপর নির্ভর করে যে তারা কী দেখতে এবং সমর্থন করতে চায়।’

মেহজাবীনের কথায়, ‘ব্যক্তিগতভাবে আমি মনে করি, একটি ইন্ডাস্ট্রিতে সব ধরনের সিনেমার জায়গা থাকা উচিত, কিন্তু কাউকে এই বলে দোষারোপ করা ঠিক নয় যে তিনি খ্যাতির পিছনে ছুটতে গিয়ে পথ হারিয়েছেন।’

শেষে লিখেছেন, ‘দিনের শেষে সবাই চায় বিখ্যাত হতে, কিন্তু তারা কীসের জন্য খ্যাতি অর্জন করছে, তা নির্ধারণের ক্ষমতা দর্শকদের হাতেই।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page