শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায়, চলবলা ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম শান্তকে তারেক রহমানের উপহার ২০২৬ সালের রমজান কবে? ওমানে নিহত মা-ছেলেসহ ৩ বাংলাদেশির মরদেহ দেশে ফিরছে আজ বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন তারেক রহমান থাইল্যান্ডে আবারও ভেঙে পড়ল ক্রেন, নিহত ২ জুবিন গার্গ এর করুণ মৃত্যুর আসল কারণ জানাল সিঙ্গাপুরের পুলিশ নির্বাচনে কোনো ব্যত্যয় ঘটলে দেশের সার্বভৌমত্ব বিঘ্নিত হবে : দুদু মীরসরাই-সীতাকুন্ড সহ পুরো চট্টগ্রাম ব্যাপী ভুয়া সাংবাদিকদের দৌরাত্ম্য, উদ্বিগ্ন প্রশাসন ও প্রকৃত সংবাদকর্মীরা অশালীন’ পরামর্শ দিয়ে বিপাকে হানি সিং

আজ কৃষি উপদেষ্টার সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে আজ মন্ত্রণালয়ে তার অফিস কক্ষে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনার নার্ডিয়া সিম্পসন।
সাক্ষাৎকালে উপদেষ্টা এবং ভারপ্রাপ্ত হাইকমিশনার দুই দেশের কৃষি, কৃষি পণ্য রপ্তানি, কারিগরি প্রশিক্ষণ, গবেষণা, কৃষি খাতের দক্ষ শ্রম শক্তি রপ্তানি ও রোহিঙ্গাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

কৃষি উপদেষ্টা বলেন, অস্ট্রেলিয়ার সঙ্গে আমাদের বন্ধুত্ব দীর্ঘ দিনের। দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক আরো বাড়ানো সম্ভব। বিশেষ করে শাক-সবজি, আম এসব কৃষিপণ্য রপ্তানি বাড়ানো যায়। অস্ট্রেলিয়ার কৃষিখাতের পরিধি অনেক। তাই আমাদের দেশ থেকে দক্ষ শ্রমিক নেওয়ার বিষয়টি বিবেচনা করা যেতে পারে।
উপদেষ্টা কৃষি গবেষকদের বৃত্তির মাধ্যমে অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার সুযোগ দিতে ভারপ্রাপ্ত হাইকমিশনারকে অনুরোধ করেন। পাশাপাশি কারিগরি প্রশিক্ষণেও সহযোগিতা আশা করেন। মিয়ানমার হতে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠী ক্রমান্বয়ে বাড়ছে উল্লেখ করে উপদেষ্টা এ বিষয়ে সহযোগিতা বাড়ানোর পাশাপাশি কিছু সংখ্যক রোহিঙ্গাকে অস্ট্রেলিয়ায় নেওয়ারও আহ্বান জানান।

হাইকমিশনার কৃষিপণ্য আমদানিতে তার দেশের আগ্রহের কথা জানিয়ে নির্দিষ্ট প্রটোকল অনুযায়ী পরিশোধন করে পণ্যের মান নিশ্চিত করার অনুরোধ করেন। হাইকমিশনার কৃষি গবেষণা ও কারিগরি প্রশিক্ষণে আরও সহযোগিতা বাড়াতে কাজ করবেন বলে জানান। এসময় কৃষি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page