শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায়, চলবলা ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম শান্তকে তারেক রহমানের উপহার ২০২৬ সালের রমজান কবে? ওমানে নিহত মা-ছেলেসহ ৩ বাংলাদেশির মরদেহ দেশে ফিরছে আজ বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন তারেক রহমান থাইল্যান্ডে আবারও ভেঙে পড়ল ক্রেন, নিহত ২ জুবিন গার্গ এর করুণ মৃত্যুর আসল কারণ জানাল সিঙ্গাপুরের পুলিশ নির্বাচনে কোনো ব্যত্যয় ঘটলে দেশের সার্বভৌমত্ব বিঘ্নিত হবে : দুদু মীরসরাই-সীতাকুন্ড সহ পুরো চট্টগ্রাম ব্যাপী ভুয়া সাংবাদিকদের দৌরাত্ম্য, উদ্বিগ্ন প্রশাসন ও প্রকৃত সংবাদকর্মীরা অশালীন’ পরামর্শ দিয়ে বিপাকে হানি সিং

টঙ্গীতে আগুনে পুড়ল ইলেকট্রনিক দোকান-গ্যারেজ

গাজীপুরের টঙ্গীতে আগুনে পুড়েছে একটি ইলেকট্রনিক দোকান ও গ্যারেজ। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
রোববার (১০ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে টঙ্গীর টিএনটি বাজার এলাকায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম জানান, রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে টঙ্গীর টিএনটি বাজার সংলগ্ন সাদেক আলী মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে রাত ১২টা ৪৫ মিনিটের সময় টঙ্গী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দুই ইউনিটের চেষ্টায় রাত দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
তিনি আরও জানান, এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page