বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম :
উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন

 ফুলকপির পায়েস কিভাবে তৈরি করবেন

বাজারে এখন ফুলকপির ছড়াছড়ি। খুব অল্প দামেই কিনতে পাওয়া যাচ্ছে সবার প্রিয় এই সবজিটি। তবে ফুলকপি দিয়ে পায়েসও তৈরি করা যায়। মজাদার এই রান্নাটি চলুন শিখে নেই। এই ফুলকপি দিয়ে আমরা নানা রকমের খাবার বিশেষ করে পাকোড়া, কোরমা ইত্যাদি ঝাল খাবার খেয়ে থাকি। আর তা হল ফুলকপির পায়েসের এক মনোরম মিষ্টান্ন পদ। চলুন তা বানাতে যা যা লাগবে তা দেখে নিই :
উপকরণ:

ফুলকপি: ১ টি, দুধ: ২ লিটার, পোলাও চাল: আধা কাপ,কনডেন্সড মিল্ক: আধা কাপ, খেজুরের গুড়: আধা কাপ, এলাচ, দারচিনি গুঁড়ুা, কাজু, কিশমিশ, বাদাম।

প্রণালী:

ছোট ছোট করে কেটে নিন ফুলকপি। এর পর দুধে চাল দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিন। সিদ্ধ হয়ে এলে আধা লিটার দুধ ও কেটে রাখা ফুলকপি মিশিয়ে আবার চুলায় বসিয়ে দিন। সিদ্ধ হয়ে এলে চালের সঙ্গে গুড়, আধা লিটার দুধ, দারচিনি, এলাচের গুঁড়ো মিশিয়ে নাড়তে থাকুন। দুধ ঘন হয়ে এলে মিশিয়ে দিন কনডেন্সড মিল্ক। হাতা দিয়ে হালকা নাড়তে নাড়তে মিশিয়ে দিন পেস্তা, বাদামকুচি ও কিশমিশ। চাল, ফুলকপি ভাল করে সিদ্ধ হয়ে গেলে কাজু দিয়ে উপড়ে ছড়িয়ে সাজিয়ে পরিবেশন করুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page