বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম :
উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন

বাগেরহাটের রামপালে খুনি হাসিনার ফাসির দাবীতে উপজেলা বিএনপি’র প্রতিবাদ সমাবেশ

 

এ এইচ নান্টু:

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের রামপালে আওয়ামী সন্ত্রাসীদের নৈরাজ্যের প্রতিবাদে ও খুনি হাসিনার ফাসির দাবীতে উপজেলা বিএনপি এক প্রতিবাদ সমাবেশ করেছে। সোমবার (১৮ নভেম্বর) বেলা ১১ টায় লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের নির্দেশনায় রামপাল উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা এ মিছিল ও সমাবেশ করেছেন।

রামপাল উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক মোস্তফা কামাল পাটোয়ারীর সভাপতিত্বে প্রতিবাদ মিছিলটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সদর মসজিদ মোড়ে এসে শেষ হয়।

এ সময় বক্তব্য দেন, ফকির শাহাদাৎ হোসেন, শেখ ফিরোজ কবির, উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম, ইমতিয়াজ হোসেন, আলতাফ হোসেন বাবু, আব্বাস হোসেন, আবু জাফর, এস, এম আব্দুল্লাহ আজমি, মাহাফুজুর রহমান চিক, শেখ মোতাহার আলী, প্রিন্স, বক্তিয়ার রহমান, উপজেলা যুবদলের আহবায়ক মল্লিক জিয়াউল হক জিয়া, সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদুর রহমান পিয়াল, সদস্য সচিব এস, এম আলমগীর কবির বাচ্চু, সেচ্ছাসেবক দলের আহবায়ক কাজী অজিয়ার রহমান, ছাত্রদলের সাবেক উপজেলা আহবায়ক মোল্যা তরিকুল ইসলাম শোভন প্রমুখ।

এ সময় বক্তাগণ বলেন, স্বৈরাচার হাসিনা জনরোষে পালিয়ে গেলেও তার দোষররা ঘাপটি মেরে রয়েছে। তারা আবারো নৈরাজ্য সৃষ্টি করে দেশের অস্থিতিশীলতা পরিবেশ সৃষ্টির পায়তারা করছে। তারা এ সময় খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে দ্রুত বিচারের মাধ্যমে তার ফাসির দাবী হরেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page