শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায়, চলবলা ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম শান্তকে তারেক রহমানের উপহার ২০২৬ সালের রমজান কবে? ওমানে নিহত মা-ছেলেসহ ৩ বাংলাদেশির মরদেহ দেশে ফিরছে আজ বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন তারেক রহমান থাইল্যান্ডে আবারও ভেঙে পড়ল ক্রেন, নিহত ২ জুবিন গার্গ এর করুণ মৃত্যুর আসল কারণ জানাল সিঙ্গাপুরের পুলিশ নির্বাচনে কোনো ব্যত্যয় ঘটলে দেশের সার্বভৌমত্ব বিঘ্নিত হবে : দুদু মীরসরাই-সীতাকুন্ড সহ পুরো চট্টগ্রাম ব্যাপী ভুয়া সাংবাদিকদের দৌরাত্ম্য, উদ্বিগ্ন প্রশাসন ও প্রকৃত সংবাদকর্মীরা অশালীন’ পরামর্শ দিয়ে বিপাকে হানি সিং

সরাইলে বাস উল্টে যাত্রী নিহত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাস উল্টে গোপী কান্ত ঘোষ নামের এক যাত্রী নিহত হয়েছেন।
সোমবার (১৮ নভেম্বর) ভোররাতে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ভৈষামুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঢাকা সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন আরও দুজন।

নিহত গোপী কান্ত ঘোষ নড়াইল জেলার লোহাগড়া উপজেলার লুটিয়া গ্রামের গোবিন্দ ঘোষের ছেলে। সরাইল খাঁটিহাতা হাইওয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারগুব তৌহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
হাইওয়ে পুলিশ জানায়, সোমবার ঢাকা থেকে সিলেটের দিকে যাচ্ছিল মামুন স্পেশাল পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস। পথে সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ভৈষামুড়া এলাকায় পৌঁছালে বেপরোয়া গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা সিলেট মহাসড়কের ওপরে উল্টে পড়ে যায়। এতে তিন যাত্রী গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিসৎক গোপী কান্ত ঘোষকে মৃত ঘোষণা করেন।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারগুব তৌহিদ বলেন, বাস উল্টো এক যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনার পরপরই বাসচালক ও হেলপার পালিয়ে গেছেন। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page