মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন

ইউএনও’র হস্তক্ষেপে কর্মসূচি প্রত্যাহার,পাইকগাছায় প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :

খুলনার পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভৈরবী রানী রায়ের অপসারণের দাবিতে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে তালা ঝুলিয়ে এবং প্রধান ফটকের সামনে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেছে। বুধবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এ কর্মসূচি চলে।

এ সময় শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে বিভিন্ন সেøাগান দেয়। জানা গেছে, প্রধান শিক্ষক ভৈরবী রানী রায় দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে নানা অনিয়ম এবং শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে আসছেন। এ কারণে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে ওঠে। যে কারনে ১১ দফা দাবি তুলে প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে বিক্ষোভে নামেন তারা।

শিক্ষার্থীদের আন্দোলনের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহেরা নাজনীন ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের অভিযোগ শোনেন। তিনি প্রধান শিক্ষকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা তাদের কর্মসূচি প্রত্যাহার করে।

তিনি আরো জানান,মোবাইল ফোনে যোগাযোগ করে প্রধান শিক্ষক জানিয়েছেন তিনি আগামী ২৪ নভে¤\^র পদত্যাগ করবেন। এ সময় পাইকগাছা থানার অফিসার ইনচার্জ সবজেল হোসেন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তবে অভিযুক্ত প্রধান শিক্ষক বিদ্যালয়ে না থাকায় ও তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়ায় কোন বক্তব্য নেয়া সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page