শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম :
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায়, চলবলা ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম শান্তকে তারেক রহমানের উপহার ২০২৬ সালের রমজান কবে? ওমানে নিহত মা-ছেলেসহ ৩ বাংলাদেশির মরদেহ দেশে ফিরছে আজ বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন তারেক রহমান থাইল্যান্ডে আবারও ভেঙে পড়ল ক্রেন, নিহত ২ জুবিন গার্গ এর করুণ মৃত্যুর আসল কারণ জানাল সিঙ্গাপুরের পুলিশ নির্বাচনে কোনো ব্যত্যয় ঘটলে দেশের সার্বভৌমত্ব বিঘ্নিত হবে : দুদু মীরসরাই-সীতাকুন্ড সহ পুরো চট্টগ্রাম ব্যাপী ভুয়া সাংবাদিকদের দৌরাত্ম্য, উদ্বিগ্ন প্রশাসন ও প্রকৃত সংবাদকর্মীরা অশালীন’ পরামর্শ দিয়ে বিপাকে হানি সিং

বাগেরহাটে স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

এ এইচ নান্টুঃ

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে স্বামী সোহাগ শেখ (৪০) পলাতক রয়েছে। নিহত ডলি বেগমের (৩৫) স্বামীর বাড়ী খুলনার রূপসা এলাকার হলেও স্বামী সোহাগের সাথে বাগেরহাটের ফকিরহাটের লখপুরে একটি ভাড়া বাড়িতে বসবাস করতো। ডলি বেগম বাগেরহাটের কচুয়া উপজেলার সাইনবোর্ড এলাকার মোক্তার মীরের মেয়ে। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে নিহতের মা বাদি হয়ে ফকিরহাট থানায় হত্যার অভিযোগ দায়ের করেছেন।

নিহতের মা নার্গিস বেগমসহ স্বজরনা জানান, বুধবার বিকেলে ডলি বেগমের স্বামী সোহাগ শেখ নিহতের মা ও নিকট আত্মীয়দের ফোন করে জানান, ডলি ঘুমের ট্যাবলেট খেয়েছে। তারা ফোন পেয়ে ঘটনাস্থলে এসে দেখেন ডলি বেগম মৃত অবস্থায় পড়ে আছে। ঘটনাস্থলে নিহতের স্বামীকে না পেয়ে তাকে ফোন করলে জানান তিনি যশোরে আছেন। তখন পুলিশকে অবহিত করলে তারা মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের ব্যবস্থা করেন। পারিবারিক কলহে ডলির স্বামী তাকে হত্যা করে পালিয়ে গেছে। এ ঘটনায় নিহতের মা নার্গিস বেগম নিজ বাদী হয়ে ফকিরহাট মডেল থানায় হত্যার অভিযোগ দায়ের করেছেন।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, বুধবার বিকেলে খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরোতহাল প্রতিবেদন তৈরী করেন। বৃহস্পতিবার সকালে মরদেহের ময়না তদন্ত বাগেরহাট জেলা হাসপাতালের মর্গে সম্পন্ন হয়েছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে নিহতের স্বামী স্বাসরোধ করে স্ত্রীকে হত্যা করে মরদেহ ফেলে পালিয়ে গেছে। ময়না তদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারন উদঘাটন করা সম্ভব হবে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page