মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ব্যাটল অফ গালওয়ান’-এ সালমান-গোবিন্দাদের পারিশ্রমিক কত? কাজা নামাজের জন্য আজান-ইকামত লাগবে? দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল টেকনাফে সীমান্তে মাইন বিস্ফোরণ, বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন কিশোরগঞ্জে শীতার্ত অসহায়দের মাঝে জামায়াতের শীতবস্ত্র বিতরণ হাতীবান্ধায় জাতীয় শিক্ষা সপ্তাহে ভবানীপুর কামিল মাদ্রাসার জয়জয়কার দেশের ফ্রিল্যান্সাররা পাচ্ছেন ডিজিটাল কার্ড, থাকছে যেসব সুবিধা নিজেকে ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ঘোষণা, ডোনাল্ড ট্রাম্পের মামলা থেকে অব্যাহতি পেলেন অভিনেত্রী মেহজাবীন গণভোট সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে দেশজুড়ে চলছে ব্যাপক কর্মসূচি

সিরাজগঞ্জে বাসচাপায় প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বোয়ালিয়া এলাকায় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কাজ করছে হাইওয়ে থানা পুলিশ।
রোববার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বগুড়া-নগরবাড়ি মহাসড়কের বোয়ালিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রউফ।
নিহতরা হলেন- সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মাটিকাটা গ্রামের মো. মিজানুর রহমানের ছেলে শরিফুল ইসলাম (২৫) ও শাহজাদপুর উপজেলার রতন কান্দি গ্রামের শফিকুল ইসলামের ছেলে নাইমুর রহমান (২২)।

হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রউফ বলেন, শরিফুল ও নাইমুর মোটরসাইকেল নিয়ে পাবনার দিকে যাচ্ছিল। তারা বোয়ালিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে। তবে বাসটি তাদের চাপা দিয়ে পালিয়ে গেছে। টিমটি এখনো ঘটনাস্থলে কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page