মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ব্যাটল অফ গালওয়ান’-এ সালমান-গোবিন্দাদের পারিশ্রমিক কত? কাজা নামাজের জন্য আজান-ইকামত লাগবে? দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল টেকনাফে সীমান্তে মাইন বিস্ফোরণ, বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন কিশোরগঞ্জে শীতার্ত অসহায়দের মাঝে জামায়াতের শীতবস্ত্র বিতরণ হাতীবান্ধায় জাতীয় শিক্ষা সপ্তাহে ভবানীপুর কামিল মাদ্রাসার জয়জয়কার দেশের ফ্রিল্যান্সাররা পাচ্ছেন ডিজিটাল কার্ড, থাকছে যেসব সুবিধা নিজেকে ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ঘোষণা, ডোনাল্ড ট্রাম্পের মামলা থেকে অব্যাহতি পেলেন অভিনেত্রী মেহজাবীন গণভোট সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে দেশজুড়ে চলছে ব্যাপক কর্মসূচি

জলাশয় ভরাট বন্ধ করার নির্দেশ পরিবেশ উপদেষ্টার

জলাশয় ভরাট বন্ধ করার নির্দেশ দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।তিনি সংশ্লিষ্ট সকলকে জলাশয় আইন যথাযথভাবে মেনে চলার আহ্বান জানিয়েছেন।

সোমবার (২৫ নভেম্বর) সকালে ঢাকায় বুয়েটের কাউন্সিল ভবন অডিটোরিয়ামে এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সেবা স্বচ্ছ এবং জনমুখী করার আহ্বান জানিয়ে পরিবেশ উপদেষ্টা বলেন, সাধারণ নাগরিকরা সেবা গ্রহণের জন্য রাজউকসহ সরকারের বিভিন্ন দপ্তরে যান। তাদের জন্য আপনাদের সেবাটা স্বচ্ছ এবং জনমুখী করুন। প্রতিষ্ঠানের প্রতি সাধারণ জনগণের যেন ইতিবাচক ধারণা সৃষ্টি হয় সেই পদক্ষেপ নিন।
ঢাকার গণপরিবহনকে ঢেলে সাজানোর কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, এবার আমরা পুরোনো ও মেয়াদোত্তীর্ণ বাস রিপ্লেসমেন্ট বা পরিবর্তন করতে বাস মালিকদের ৬ মাসের সময় দিয়েছি। তাদের বলে দিয়েছি দরকার হলে সহজ শর্তে আপনাদেরকে ঋণের ব্যবস্থা করে দেওয়া হবে।

তিনি বলেন, বিগত ৫৩ বছরে শহরগুলোর বর্জ্য ব্যবস্থাপনা আমরা ঠিক করতে পারিনি। বর্জ্য ব্যবস্থাপনা আমাদের প্রায়োরিটি হবে না কেন? যদি ক্যান্টনমেন্টের ভেতরে হর্ন ছাড়া গাড়ি চালাতে পারি, ক্যান্টনমেন্টের ভেতর যেখানে সেখানে ময়লা না ফেলে থাকতে পারি তাহলে বাকি শহর কেন আমরা সাজাতে পারলাম না। শহরগুলোকে দৃষ্টিনন্দনভাবে সাজাতে উপদেষ্টা সংশ্লিষ্ট সকলকে তৎপর হওয়ার আহ্বান।

অনুষ্ঠানে সভাপতি হিসেবে বক্তব্য দেন বুয়েটের উপাচার্য প্রফেসর ড. এবিএম বদরুজ্জামান। আরও উপস্থিত ছিলেন, বুয়েটের উপ-উপাচার্য প্রফেসর ড. আবদুল হাসি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page