মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ব্যাটল অফ গালওয়ান’-এ সালমান-গোবিন্দাদের পারিশ্রমিক কত? কাজা নামাজের জন্য আজান-ইকামত লাগবে? দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল টেকনাফে সীমান্তে মাইন বিস্ফোরণ, বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন কিশোরগঞ্জে শীতার্ত অসহায়দের মাঝে জামায়াতের শীতবস্ত্র বিতরণ হাতীবান্ধায় জাতীয় শিক্ষা সপ্তাহে ভবানীপুর কামিল মাদ্রাসার জয়জয়কার দেশের ফ্রিল্যান্সাররা পাচ্ছেন ডিজিটাল কার্ড, থাকছে যেসব সুবিধা নিজেকে ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ঘোষণা, ডোনাল্ড ট্রাম্পের মামলা থেকে অব্যাহতি পেলেন অভিনেত্রী মেহজাবীন গণভোট সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে দেশজুড়ে চলছে ব্যাপক কর্মসূচি

বাগেরহাটের উন্নয়নে সকলকে সাথে নিয়েকাজ করতে চাই, ১৮ বছর পরে এলাকায় সাবেক এমপি সেলিম

এ এইচ নান্টু, বাগেরহাট প্রতিনিধি :

দীর্ঘ ১৮ বছর পরে বাগেরহাটে ফিরে এলাকার উন্নয়নে সবাইকে সাথে নিয়ে কাজ করার ঘোষনা দিয়েছেন ( বাগেরহাট -কচুয়া -২) আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা এম এ এইচ সেলিম।

জেলা বিএনপির সাবেক সভাপতি বিশিষ্ট শিল্পপতি সিলভার লাইন গ্রুপের চেয়ারম্যান এম এ এইচ সেলিম সোমবার (২৫নভেম্বর) দুপুরে বাগেরহাটে পৌঁছে নিজের পিতার নামে প্রতিষ্ঠিত বেলায়েত হোসেন ডিগ্রী কলেজে সংবর্ধনা অনষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। তিনি বলেন, দীর্ঘ আঠারো বছর পর আমার নিজ এলাকা বাগেরহাটে আসতে পেরেছি আপনারা জানেন, বাগেরহাটের উন্নয়নে আমি কতটা কাজ করেছি। বিএনপি আমলে নেয়া বাগেরহাটের উন্নয়ন কাজগুলো থমকে গিয়েছিল।

এখন বাগেরহাটের অসমাপ্ত কাজগুলো আপনাদের সাথে নিয়েই করতে চাই। আমি বাগেরহাটে যে উন্নয়ন করেছি  তা এখনও কেউ করতে পারেনি। কোনো লুটেরা চাঁদাবাজ সন্ত্রাসী আমার পাশে স্থান পাবে না বলেও ঘোষনা করেন তিনি। হেমন্তের দুপুরে এক আনন্দঘন সংবর্ধনা অনুষ্ঠানে  ছাত্র-ছাত্রীসহ হাজার হাজার  নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা এম এ এইচ সেলিম  বেলায়েত হোসেন ডিগ্রী কলেজ মাঠে সংবর্ধনা মঞ্চে পৌঁছালে ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা তাকে ফুলেল শুভেচছা দিয়ে বরণ করে নেয়।

বেলায়েত হোসেন ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও কচুয়া উপজেলার সাবেক চেয়ারম্যান শেখ নজরুল ইসলাম, জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তরিকুল ইসলাম, মেহেবুবুল হক কিশোর, সাবেক কাউন্সিলর মাহাবুবুর রহমান টুটুল, কচুয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক শিকদার নুরুল আমিন, সাধারণ সম্পাদক শেখ হাবিবুর রহমান বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি কামরুজ্জামান সাধারন সম্পাদক তরফদার রবিউল ইসলাম সাংবাদিক হেদায়েত হোসেন লিটন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page