বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন

৬১ বছর পর এমন দিন দেখল ম্যানচেস্টার সিটি

ম্যানচেস্টার সিটি আর ঠিক কী করলে জয় পাবে। একের পর এক পরীক্ষা চালিয়ে সফল হওয়া কোচ পেপ গার্দিওলা টানা ৬ ম্যাচ রইলেন জয়হীন। ৫ ম্যাচ হারের পর গতকাল অবশ্য ড্র করেছে তার দল। কিন্তু, ড্রটাও যে প্রাপ্য ছিল না তাদের। ম্যাচের বড় একটা সময় নিজেদের মাঠ ইতিহাদে ফেইনুর্ডকে নিয়ে রীতিমত ছেলেখেলা করেছে দলটা।

কিন্তু পেপ গার্দিওলার সময়টা এখন নিতান্তই মন্দ। ৭৫ মিনিট পর্যন্ত ৩-০ গোলে এগিয়ে থাকা দলটা ম্যাচ শেষ করেছে ৩-৩ ড্র নিয়ে। সেইসঙ্গে দেখা গেল এমন এক ফল– যা আগে কখনই দেখা যায়নি। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে প্রথম দল হিসেবে ৭৫ মিনিট পর্যন্ত ৩ গোলের লিড থাকলেও জয় নিয়ে ফিরতে না পারা দল হলো ম্যান সিটি।
ম্যাচের শুরুটা অবশ্য বেশ দারুণ ছিল সিটির। শুরু থেকেই আক্রমণে দাপট দেখানো দলটি প্রথম গোল পায় ৪৪ মিনিটে। স্পটকিক থেকে দলকে লিড এনে দেন আর্লিং হালান্ড। বিরতির পর শুরুটা দারুণ হয় সিটির। ৫০ মিনিটে বক্স থেকে বাঁ পায়ের শটে ব্যবধান দ্বিগুণ করেন জার্মান মিডফিল্ডার গুন্দোয়ান। ৩ মিনিট পর স্কোরলাইন ৩-০ করেন হালান্ড।
৭৫তম মিনিটে এক গোল ফেরান আনিস হেজ মুসা। ৮২ মিনিটে ম্যানসিটির জালে বল পাঠান সান্তিয়াগো হিমেনেস। আর ৮৯তম মিনিটে গোল করে ইতিহাদের গ্যালারি স্তব্ধ করে দেন দাভিদ হানচকো।

লিগ কাপে টটেনহামের কাছে হার দিয়ে দুঃস্বপ্নের যাত্রা শুরু ম্যানসিটির। প্রিমিয়ার লিগে টানা তিন ম্যাচে বোর্নমাউথ, ব্রাইটন ও টটেনহামের বিপক্ষে হারতে হয় তাদের। আর চ্যাম্পিয়নস লিগে হেরেছিল স্পোর্তিং লিসবনের কাছে। সপ্তাহ ঘুরে ফের পয়েন্ট হারাল ফেইনুর্দের কাছে।

আর এই ড্রয়ের পর ৬১ বছর পর তিক্ত এক স্মৃতিও ফিরছে ম্যানচেস্টারের নীল দলের জন্য। ১৯৬৩ সালের পর এবারই প্রথম টানা ষষ্ঠ ম্যাচে দুই বা বেশি গোল হজম করল ম্যানসিটি। সে বছর ইংল্যান্ডের প্রথম বিভাগ থেকে অবনমন হয়েছিল দলটির। আপাতত দলের অবস্থা তেমন না হলেও ৬ দশক বছর আবারও টানা ছয় ম্যাচে দুই বা বেশি গোল হজম করল ইংলিশ জায়ান্টরা।
ডাচ ক্লাবের সঙ্গে এই ড্রয়ে চ্যাম্পিয়ন্স লিগের পয়েন্ট টেবিলে ১৫ নম্বরে নেমে গেছে সিটি। ৭ পয়েন্ট নিয়ে ২০ নম্বরে উঠেছে ডাচ ক্লাব ফেইনুর্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page