শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায়, চলবলা ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম শান্তকে তারেক রহমানের উপহার ২০২৬ সালের রমজান কবে? ওমানে নিহত মা-ছেলেসহ ৩ বাংলাদেশির মরদেহ দেশে ফিরছে আজ বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন তারেক রহমান থাইল্যান্ডে আবারও ভেঙে পড়ল ক্রেন, নিহত ২ জুবিন গার্গ এর করুণ মৃত্যুর আসল কারণ জানাল সিঙ্গাপুরের পুলিশ নির্বাচনে কোনো ব্যত্যয় ঘটলে দেশের সার্বভৌমত্ব বিঘ্নিত হবে : দুদু মীরসরাই-সীতাকুন্ড সহ পুরো চট্টগ্রাম ব্যাপী ভুয়া সাংবাদিকদের দৌরাত্ম্য, উদ্বিগ্ন প্রশাসন ও প্রকৃত সংবাদকর্মীরা অশালীন’ পরামর্শ দিয়ে বিপাকে হানি সিং

‘ইসকনের অনুমোদনই নেই, তাকে নিষিদ্ধ করার কী আছে’

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ইসকন কি কোনো সংগঠন? এর কি অনুমোদন আছে? যেটার অনুমোদনই নেই সেটাকে আবার নিষিদ্ধ করার কী আছে?
আজ (বৃহস্পতিবার) জাতীয় প্রেসক্লাবে কে. আলী ফাউন্ডেশন আয়োজিত ‘নতুন বাংলাদেশ : যেভাবে বাংলাদেশ আগাচ্ছে এবং নাগরিক প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বলতে গিয়ে তিনি আরও বলেন, সেনাবাহিনী দিয়ে কখনোই দেশের অভ্যন্তরীণ শৃঙ্খলা ঠিক করা সম্ভব না। পুলিশ যতক্ষণ পর্যন্ত ঠিক না হচ্ছে ততক্ষণ পর্যন্ত শৃঙ্খলা ফিরে আসবে না এবং বিশৃঙ্খল পরিবেশে নির্বাচনে যাওয়াও সম্ভব না।

নাগরিক ঐক্যের সভাপতি বলেন, আওয়ামী লীগ এত অন্যায় করেছে যে ভারতে আশ্রয় নিলেও সে ছাড় পাবেনা। দমন-পীড়নের অভিযোগে যদি মিয়ানমারের প্রধান সেনাপতিকে আন্তর্জাতিক আদালতে ডাকা হয়, তবে শেখ হাসিনাকেও ডাকা হবে। শেখ হাসিনা তার থেকে কম মানুষ হত্যা করেনি।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রফেসর ড. শেখ আকরাম আলী। এতে আরও উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর আবুল লতিফ মাসুম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page