মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ব্যাটল অফ গালওয়ান’-এ সালমান-গোবিন্দাদের পারিশ্রমিক কত? কাজা নামাজের জন্য আজান-ইকামত লাগবে? দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল টেকনাফে সীমান্তে মাইন বিস্ফোরণ, বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন কিশোরগঞ্জে শীতার্ত অসহায়দের মাঝে জামায়াতের শীতবস্ত্র বিতরণ হাতীবান্ধায় জাতীয় শিক্ষা সপ্তাহে ভবানীপুর কামিল মাদ্রাসার জয়জয়কার দেশের ফ্রিল্যান্সাররা পাচ্ছেন ডিজিটাল কার্ড, থাকছে যেসব সুবিধা নিজেকে ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ঘোষণা, ডোনাল্ড ট্রাম্পের মামলা থেকে অব্যাহতি পেলেন অভিনেত্রী মেহজাবীন গণভোট সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে দেশজুড়ে চলছে ব্যাপক কর্মসূচি

স্বর্ণজয়ী শুটার সাদিয়া আর নেই

বাংলাদেশের শুটিংয়ে হারিয়ে যাওয়া এক নাম সৈয়দা সাদিয়া সুলতানা। সাবেক তারকা এই শুটার আজ চিরতরের জন্যই হারিয়ে গেলেন। চট্টগ্রামে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সাবেক এই শুটার। সাদিয়ার মৃত্যুর বিষয়টি  নিশ্চিত করেছেন সতীর্থ শুটার ও ফেডারেশনের দায়িত্বশীল কর্মকর্তা।
২০১০ সালে এসএ গেমসে ১০ মিটার এয়ার রাইফেলে দলগত ইভেন্টে স্বর্ণ জিতেছিলেন সাদিয়া সুলতানা। কমনওয়েলথ শুটিংয়েও ছিল তার পদক। ২০১৩ সালে বাংলাদেশ গেমসের পর থেকে তিনি শুটিং অঙ্গন থেকে নিজেকে গুটিয়ে রাখেন।

ব্যক্তিগত কিছু কারণে অবসাদের মধ্যেও ছিলেন সাদিয়া। কয়েক বছর আগে আগুনে পুড়ে খবরের শিরোনাম হয়েছিলেন। এরপর থেকে তার জীবন খুব একটা স্বাভাবিক ছিল না। সতীর্থ শুটারদের সঙ্গেও সেভাবে যোগাযোগ রাখতেন না। একেবারে নিভৃতে ছিলেন।

ক্রীড়াঙ্গন থেকে বেশ বিচ্ছিন্ন থাকায় সাদিয়ার মৃত্যুর কারণটি এখনো সুনিশ্চিত নয়। আব্দুল্লাহ হেল বাকী ও শাকিল আহমেদ বলেন, ‘আমরা চট্টগ্রামে শুটারদের সঙ্গে যোগাযোগ করেছি। তারা বলেছে সাদিয়া আর নেই। এর বেশি কিছু বলতে পারেনি। হাসপাতালে গিয়ে তারাও বিস্তারিত জানবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page