শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায়, চলবলা ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম শান্তকে তারেক রহমানের উপহার ২০২৬ সালের রমজান কবে? ওমানে নিহত মা-ছেলেসহ ৩ বাংলাদেশির মরদেহ দেশে ফিরছে আজ বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন তারেক রহমান থাইল্যান্ডে আবারও ভেঙে পড়ল ক্রেন, নিহত ২ জুবিন গার্গ এর করুণ মৃত্যুর আসল কারণ জানাল সিঙ্গাপুরের পুলিশ নির্বাচনে কোনো ব্যত্যয় ঘটলে দেশের সার্বভৌমত্ব বিঘ্নিত হবে : দুদু মীরসরাই-সীতাকুন্ড সহ পুরো চট্টগ্রাম ব্যাপী ভুয়া সাংবাদিকদের দৌরাত্ম্য, উদ্বিগ্ন প্রশাসন ও প্রকৃত সংবাদকর্মীরা অশালীন’ পরামর্শ দিয়ে বিপাকে হানি সিং

বাগেরহাটে দুই দিন ব্যাপী তথ্যমেলার উদ্ভোধন

এ এইচ নান্টু, বাগেরহাট প্রতিনিধি :

‘তথ্যের অধিকার, সুশাসনের অঙ্গীকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটে শুরু হয়েছে দুই দিন ব্যাপী তথ্যমেলা। বাগেরহাট জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা সচেতন নাগরিক কমিটি সনাকের আয়োজনে মঙ্গলবার সকালে শহরের স্বাধীনতা উদ্যানে তথ্যমেলার উদ্ধোধন করেন জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান। তথ্যমেলায় জেলা পর্যায়ের ২৬টি সরকারি ও বেসরকারী ষ্টল থেকে তাদের সেবা ও তথ্য অধিকার আইন সম্পর্কে নাগরিকরা জানতে পারছে।

বাগেরহাট জেলা সচেতন নাগরিক কমিটি সনাকের সভাপতি অ্যাডভোকেট রামকৃষ্ণ বসুর সভাপতিত্বে তথ্যমেলার উদ্ধোধনী অনুষ্ঠানে আলোচনা সভায় বক্তব্য রাখেন বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, জেলা তথ্য কর্মকর্তা উপ পরিচালক ম্ঈুনুল ইসলাম, খুলনা টিআইবি কর্মকর্তা ফিরোজ উদ্দিন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা প্রদীপ কুমার বকসি, বাগেরহাট জেলা আনইজীবী সমিতির সদস্য সচিব অ্যাডভোকেট মোশাররফ হোসেন মন্টু, বাগেরহাট প্রেসক্লাব সভাপতি মো. কামরুজ্জামান, তথ্যমেলার আহবায়ক অ্যাডভোকেট মো. শাহ্ আলম টুকু প্রমুখ। অনুষ্ঠান শেষে অতিথিরা বিভিন্ন ষ্টল ঘোরে দেখেন।

বুধবার বিকাল ৩টায় তথ্যমেলার সমাপনি অনুষ্ঠানে বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কার্যক্রম উপস্থানা,দুনীতি বিরোধী ভিডিও প্রদর্শন, প্রশ্নোত্তর পর্ব, কুইজ ও প্রীতি বিতর্ক প্রতিযোগিতার বিজয়িদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page