মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ব্যাটল অফ গালওয়ান’-এ সালমান-গোবিন্দাদের পারিশ্রমিক কত? কাজা নামাজের জন্য আজান-ইকামত লাগবে? দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল টেকনাফে সীমান্তে মাইন বিস্ফোরণ, বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন কিশোরগঞ্জে শীতার্ত অসহায়দের মাঝে জামায়াতের শীতবস্ত্র বিতরণ হাতীবান্ধায় জাতীয় শিক্ষা সপ্তাহে ভবানীপুর কামিল মাদ্রাসার জয়জয়কার দেশের ফ্রিল্যান্সাররা পাচ্ছেন ডিজিটাল কার্ড, থাকছে যেসব সুবিধা নিজেকে ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ঘোষণা, ডোনাল্ড ট্রাম্পের মামলা থেকে অব্যাহতি পেলেন অভিনেত্রী মেহজাবীন গণভোট সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে দেশজুড়ে চলছে ব্যাপক কর্মসূচি

খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করলেন পাকিস্তানের হাইকমিশনার

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ। মঙ্গলবার রাত সাড়ে ৮টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজা’য় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
রাতে বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া পোস্টে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এর আগে গত ২৫ নভেম্বর বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দুহাইলান। ২৫ নভেম্বর রাতে গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে খালেদা জিয়াকে ওমরাহ পালনের জন্য সৌদি আরবে যেতে আমন্ত্রণ জানান দেশটির রাষ্ট্রদূত।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পরদিন ৬ আগস্ট নির্বাহী আদেশে খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়। এরপর গত ৫ সেপ্টেম্বর রাতে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে তার বাসা ফিরোজায় যান ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। তিনি খালেদা জিয়াকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান ও তার স্বাস্থ্যের খোঁজ-খবর নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page