বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন

বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা পেল তানভীরের উপহার

বন্যাদুর্গত এলাকা ফেনীর ফুলগাজী উপজেলায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে বিশ্ব প্রতিবন্ধী দিবস পালন করা হয়েছে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) ফুলগাজী উপজেলা চত্বরে দিবসটি পালিত হয়।

এতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র প্রতিবন্ধীদের বন্ধুখ্যাত আলী তানবীরের উদ্যোগে প্রতিবন্ধী শিশুদের মধ্যে সহায়ক উপকরণ ও নগদ অর্থ দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) মাশিয়াত আক্তার উদ্যােক্তা তানবীরকে ধন্যবাদ জানিয়ে বলেন, সরকারের পাশাপাশি দেশের বিত্তবান ও তরুণরা এগিয়ে এলে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জীবনমান উন্নত হওয়ার পাশাপাশি সব ক্ষেত্রে একটি ইতিবাচক পরিবর্তন আসবে।

উদ্যােক্তা আলী তানবীর বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জীবনমান আরেকটু উন্নত করতে গত ৬ বছর ধরে আমি দেশের বিভিন্ন প্রান্তে তাদের জীবনমান উন্নত করা বিষয়ক সচেতনতা, অসহায় শিশুদের প্রয়োজনীয় সহায়ক উপকরণ দিয়ে আসছি। পিছিয়ে পড়া এই জনগোষ্ঠীকে নিয়ে আমাদের নতুন করে ভাবতে হবে। সবক্ষেত্রে সবাই নিজ নিজ উদ্যােগে এগিয়ে এলে দেশ তবেই সংস্কার হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সেচ্ছাসেবক সাইফুল ইসলাম চৌধুরী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page