শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম :
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায়, চলবলা ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম শান্তকে তারেক রহমানের উপহার ২০২৬ সালের রমজান কবে? ওমানে নিহত মা-ছেলেসহ ৩ বাংলাদেশির মরদেহ দেশে ফিরছে আজ বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন তারেক রহমান থাইল্যান্ডে আবারও ভেঙে পড়ল ক্রেন, নিহত ২ জুবিন গার্গ এর করুণ মৃত্যুর আসল কারণ জানাল সিঙ্গাপুরের পুলিশ নির্বাচনে কোনো ব্যত্যয় ঘটলে দেশের সার্বভৌমত্ব বিঘ্নিত হবে : দুদু মীরসরাই-সীতাকুন্ড সহ পুরো চট্টগ্রাম ব্যাপী ভুয়া সাংবাদিকদের দৌরাত্ম্য, উদ্বিগ্ন প্রশাসন ও প্রকৃত সংবাদকর্মীরা অশালীন’ পরামর্শ দিয়ে বিপাকে হানি সিং

ডাকাতি করতে গিয়ে ধরা পুলিশ কর্মকর্তাসহ ৬ জন

চট্টগ্রাম নগরের বাকলিয়া এলাকার একটি বাসায় ঢুকে ডাকাতি করতে গিয়ে ধরা পড়া পুলিশের এক এএসআইসহ ছয়জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
শুক্রবার (৬ ডিসেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলাম এ আদেশ দেন।

নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজুর রহমান এ তথ্য জানিয়েছেন।
কারাগারে পাঠানো ছয়জন হলেন– নগরের বাকলিয়া থানার চাক্তাই পুলিশ ফাঁড়ির এএসআই ফারুক মিয়া, তার সহযোগী জয়নাল আবেদীন, আকবর, ফজলুল করিম, মিজানুর রহমান ও সোহেল রানা।
পুলিশ সূত্র জানায়, ঘটনার পর এএসআই ফারুককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বাকলিয়া থানার পরিদর্শক রফিকুল ইসলামের সই করা সাধারণ ডায়েরিতে (জিডি) বলা হয়, বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাতে নগরের বাকলিয়া থানার কল্পলোক আবাসিক এলাকার একটি ভবনের ৯ তলার একটি বাসায় ১৬ জনের একটি দল ডাকাতি করতে যায়। তারা ৮ ভরি স্বর্ণালংকার ও ৩৫ হাজার টাকা লুট করে। আশপাশের লোকজন বিষয়টি জানতে পেরে ডাকাত দলকে ধাওয়া দেয়। পালিয়ে যাওয়ার সময় এএসআই ফারুকসহ ছয়জনকে ধরে ফেলেন স্থানীয় লোকজন। পরে পুলিশ এসে ছয়জনকে থানায় নিয়ে যায়।

ছয় আসামিকে আদালতে পাঠানো নথিতে বলা হয়, ভুক্তভোগী মামলা করতে দেরি হওয়ায় ছয় জনকে জিডি মূলে আদালতে পাঠানো হয়েছে। ভুক্তভোগী নিয়মিত মামলা করলে পরে তাদের ওই মামলায় গ্রেপ্তার দেখানো হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page