শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম :
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায়, চলবলা ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম শান্তকে তারেক রহমানের উপহার ২০২৬ সালের রমজান কবে? ওমানে নিহত মা-ছেলেসহ ৩ বাংলাদেশির মরদেহ দেশে ফিরছে আজ বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন তারেক রহমান থাইল্যান্ডে আবারও ভেঙে পড়ল ক্রেন, নিহত ২ জুবিন গার্গ এর করুণ মৃত্যুর আসল কারণ জানাল সিঙ্গাপুরের পুলিশ নির্বাচনে কোনো ব্যত্যয় ঘটলে দেশের সার্বভৌমত্ব বিঘ্নিত হবে : দুদু মীরসরাই-সীতাকুন্ড সহ পুরো চট্টগ্রাম ব্যাপী ভুয়া সাংবাদিকদের দৌরাত্ম্য, উদ্বিগ্ন প্রশাসন ও প্রকৃত সংবাদকর্মীরা অশালীন’ পরামর্শ দিয়ে বিপাকে হানি সিং

অভিনেত্রী সায়রা বানু অসুস্থ

গুরুতর অসুস্থ বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী সায়রা বানু। তা শারীরিক অরবস্থা বেশ সংকটজনক। জানা গেছে, নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন তিনি। সায়রা বানুর হাঁটুতে দু’টি ব্লাড ক্লট ধরা পড়েছে।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, বেশ কয়েক বছর থেকে সায়রা বানুর শারীরিক অবস্থা ভাল নেই। বাড়িতে তিনি ঠিক মতো চলাফেরাও করতে পারছেন না। আপাতত বাড়িতেই চিকিৎসকদের কড়া নজরে রয়েছেন তিনি। তাকে হাসপাতালে ভর্তি করা হবে কিনা, তা সিদ্ধান্ত নেওয়া হয়নি।

দিলীপ কুমারের থেকে বয়সে ২২ বছরের ছোট ছিলেন সায়রা বানু। বয়সকে এক পাশে সরিয়ে দিলীপ কুমারকে চুপি চুপি মনও দিয়ে ফেলেছিলেন সায়রা। তবে দিলীপ একেবারেই সেটা টের পাননি প্রথমে। ততদিনে শাম্মি কাপুরের বিপরীতে বলিউডে পা দিয়ে ফেলেছেন সায়রা।
তার মিষ্টি চেহারা নিয়ে বলিউডে সেই সময় নানা কথা। দিলীপ কুমারেও চোখ এড়িয়ে যায়নি। সায়রার মিষ্টি স্বভাবে অল্প হলেও মন মজেছিল দিলীপ কুমারের। জানা যায়, প্রথম দেখাতে নাকি সায়রার ভূয়সী প্রশংসা করেছিলেন দিলীপ। আর তা শুনে সায়রা একেবারেই লজ্জায় লাল। সেই প্রথম আলাপের পরেই প্রেমের সূত্রপাত।

১৯৬৬ সালের ১১ অক্টোবর সায়রার সঙ্গে বিয়ে করেন দিলীপ কুমার। তখন সায়রার বয়স ২২, দিলীপ কুমারের ৪৪। দিলীপ কুমার তার বায়োগ্রাফিতে লিখেছিলেন, সায়রার গর্ভে এসেছিল সন্তান। তবে সন্তানধারণের পর সায়রা অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসক বাঁচাতে পারেনি দিলীপ-সায়রার সন্তানকে।

ঠিক এই ঘটনার পরেই দিলীপ কুমার ১৯৮১ সালে ফের বিয়ে করেন। যা কিনা টিকে ছিল মাত্র দু’বছর। প্রেমের টানে ফের সায়রার কাছেই ফিরে আসেন তিনি। বায়োগ্রাফিতে দিলীপ সাহাব জানিয়েছেন, দ্বিতীয় বিয়ের সিদ্ধান্ত আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page