একের পর এক ব্যাটার এসেছেন আর গিয়েছেন। যুব এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশের ২০০ রান পার করা নিয়েই ছিল শঙ্কা। পুরো টুর্নামেন্টে দারুণ ক্রিকেট উপহার দিলেও ফাইনালের বিগ স্টেজে এসে ক্রিজে থিতু হতেই ভুলে গিয়েছিলেন বাংলাদেশের ব্যাটাররা। ভারতের বিপক্ষে যখন বলার মতো স্কোর নেই কারো ব্যাটে, তখন লোয়ার মিডল অর্ডারের ফরিদ হাসান দায়িত্ব নিলেন দলকে বলার মতো সংগ্রহ এনে দিতে। সঙ্গী হিসেবে পেয়েছেন মারুফ মৃধাকে।
অবশ্য তাতেও শেষ রক্ষা হয়নি। ৪৯তম ওভারে ফরিদও ফিরে গিয়েছেন। যাওয়ার আগে বাংলাদেশকে দুইশ রানের দোরগোড়ায় দিয়ে এসেছিলেন। কিন্তু তাও হয়নি ইকবাল হোসেন ইমনের ক্যাচের পর। যুব এশিয়া কাপের ফাইনালে ১৯৮ রানেই অলআউট বাংলাদেশ।