বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে বিজিবির মানবিক উদ্যোগ: অসহায়দের বিনামূল্যে চিকিৎসা, অনুদান ও উপহার বিতরণ মীরসরাই সহ পুরো চট্টগ্রাম জুড়ে ফ্যাসিবাদ বিরোধী ও ফ্যাসিবাদের দোসর সাংবাদিকতা নিয়ে ক্ষোভ-বিক্ষোভ অব্যাহত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছে পৌর বিএনপি। ইবনে সিনা কোম্পানির শ্রমিক হত্যার বিচারের দাবীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। কক্সবাজারে বিজিবির অভিযানে ৫,৭০০ পিস ইয়াবাসহ ২ জন আটক ভালুকায় ভারতীয় ৯০ বোতল মদ ও প্রাইভেটকার সহ আটক -১ বোরো ধান কর্তনের মধ্য দিয়ে করিমগঞ্জে কৃষি মৌসুমের সূচনা চট্টগ্রামের মীরসরাইতে ভূঁইফোঁড় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অবাধ ছড়াছড়ি, প্রকৃত সাংবাদিকদের মান বাঁচানো ও দায় হয়ে পড়েছে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন আমি আওয়ামী লীগের সাথে জড়িত নই, সুতরাং দোসর হলাম কি ভাবে? এমন প্রশ্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের?

আদালত চত্বরে সাবেক ভারপ্রাপ্ত মেয়র কিরণের ওপর ডিম-জুতা নিক্ষেপ

গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণকে গাজীপুর আদালতে হাজির করা হয়েছে। আদালত থেকে কারাগারে নেওয়ার পথে কিরণের ওপর ডিম নিক্ষেপ, প্রিজন ভ্যানে লাথি ও ঢিল ছোঁড়াসহ ফাঁসির দাবিতে বিক্ষোভ করেছে সাধারণ জনতা ও বিএনপির একাংশ।
রোববার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে তাকে পৃথক একটি মামলায় হাজিরা দেওয়ার জন্য আদালতে আনা হয়। পরে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। সেখান থেকে বের হওয়ার সময় এ ঘটনা ঘটে।

আসাদুর রহমান কিরণ গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি । বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় গাজীপুরের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে তার বিরুদ্ধে।
এদিকে গাজীপুর সিটির সাবেক ভারপ্রাপ্ত মেয়র কিরণের ফাঁসির দাবিতে মিছিল করে বিএনপির একাংশ। বিক্ষোভ শেষে গাজীপুর মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি আ ক ম মোফাজ্জল হোসেন বলেন, এই আওয়ামী লীগের দোসর কিরণের কারণে আমাদের নেতা প্রয়াত মান্নান স্যার (গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র) মেয়র নির্বাচিত হয়েও দায়িত্ব পালন করতে পারেননি। আমরা এই খুনি, দোসর কিরণের ফাঁসি চাই।

প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ কিরণকে প্রিজন ভ্যানের দিকে নিয়ে আসছিলেন। এমন সময় আশপাশে দাঁড়িয়ে থাকা বিএনপির কিছু লোকজন স্লোগান দিয়ে তার ওপর ডিম নিক্ষেপ করে। এসময় আরও কিছু লোক এসে ঢিল ছুড়ে ও তাকে উদ্দেশ্য করে ঝাড়ু দিয়ে আঘাত করে। পরে পুলিশ দ্রুত তাকে প্রিজন ভ্যানে তুলে কারাগারের উদ্দেশে চলে যায়।
এর আগে গত ১৮ নভেম্বর রাতে ভারতে পালানোর সময় যশোরের শার্শা সীমান্তে গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক এই ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণকে গ্রেপ্তার করে বিজিবি।

গাজীপুর মেট্রোপলিটন আদালতের পরিদর্শক আহসান উল্লাহ চৌধুরী বলেন, কিরণকে পৃথক মামলায় গ্রেপ্তার দেখাতে গাজীপুর মেট্রোপলিটন আদালত-৫ এ নিয়ে যাওয়া হয়। আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page