শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম :
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায়, চলবলা ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম শান্তকে তারেক রহমানের উপহার ২০২৬ সালের রমজান কবে? ওমানে নিহত মা-ছেলেসহ ৩ বাংলাদেশির মরদেহ দেশে ফিরছে আজ বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন তারেক রহমান থাইল্যান্ডে আবারও ভেঙে পড়ল ক্রেন, নিহত ২ জুবিন গার্গ এর করুণ মৃত্যুর আসল কারণ জানাল সিঙ্গাপুরের পুলিশ নির্বাচনে কোনো ব্যত্যয় ঘটলে দেশের সার্বভৌমত্ব বিঘ্নিত হবে : দুদু মীরসরাই-সীতাকুন্ড সহ পুরো চট্টগ্রাম ব্যাপী ভুয়া সাংবাদিকদের দৌরাত্ম্য, উদ্বিগ্ন প্রশাসন ও প্রকৃত সংবাদকর্মীরা অশালীন’ পরামর্শ দিয়ে বিপাকে হানি সিং

ধূমপান ছাড়াও হতে পারে মুখের ক্যানসার!

ক্যানসার। এর সংখ্যা দিন দিন বাড়ছে। দীর্ঘদিনের ধূমপান ও মদ্রপানের অভ্যাসই ডেকে আনে এই মরণরোগের ঝুঁকি। জেনে-বুঝেও এই অভ্যাসের ফাঁদে পা দেন অনেকেই।

প্রাথমিক অবস্থায় ধরা পড়লে মুখের ক্যানসার সম্পূর্ণভাবে সারিয়ে তোলা যায়। ঠোঁট, জিভ, গালের ভেতরের অংশ, মাড়ি, মুখের শক্ত ও নরম তালু, গলার নীচের অংশ— মুখের এসব অংশই ক্যানসারে আক্রান্ত হয় বেশি।

প্রাথমিক অবস্থায় ধরা পড়লে মুখের ক্যানসার সম্পূর্ণভাবে সারিয়ে তোলা যায়। ঠোঁট, জিভ, গালের ভেতরের অংশ, মাড়ি, মুখের শক্ত ও নরম তালু, গলার নীচের অংশ— মুখের এসব অংশই ক্যানসারে আক্রান্ত হয় বেশি।
তামাকজাত পদার্থ ছাড়াও হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি)-এর সংক্রমণ, পরিবারের কারও মুখের ক্যানসারের ইতিহাস, দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা, অপুষ্টি ইত্যাদি কারণেও মুখে ক্যানসার হতে পারে। কোন কোন লক্ষণ দেখলে এ বিষয়ে সতর্ক হবেন?

১। গালের নীচের দিকে কিংবা গলায় কোনো ফোলা অংশ, যা বাইরে থেকে বোঝা যাচ্ছে, কিন্তু কোনো ব্যথা নেই বললেই চলে— এমন উপসর্গ দেখলে সতর্ক হতে হবে।

২। ঠান্ডা লাগলে বা কোনো ভাইরাল সংক্রমণ হলে গলায় ব্যথা হয়, ঢোঁক গিলতেও সমস্যা হয়। তবে সেই ব্যথা স্বল্প দিনের। দীর্ঘ দিন পরেও এমন ব্যথা না কমলে সতর্ক হতে হবে।

৩। মুখের ভেতরে কোনো ব্যথাহীন ফোলা অংশ রয়েছে, যা ক্রমশ বাড়ছে কিংবা মুখের ভেতরে মাংসপিণ্ড জমাট বেঁধে ধীরে ধীরে বড় আকার নিচ্ছে, এমনটাও ক্যানসারের লক্ষণ।

৪। মুখের মধ্যে কোনো সাদাটে বা লালচে ছোপ হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। বিশেষত তিনি যদি ধূমপায়ী হন কিংবা তামাক জাতীয় পদার্থের প্রতি আসক্ত হন, তাহলে চিন্তা আরও বেশি। লিউকোপ্লেকিয়া অর্থাৎ সাদাটে ছোপ হলো ক্যানসারের প্রাথমিক লক্ষণ।

৫। জিভ নাড়াতে অসুবিধা হচ্ছে? কথা বলার সময় জিভে ব্যথা হচ্ছে? এই যন্ত্রণাও কিন্তু মুখের ক্যানসারের লক্ষণ হতে পারে। তাই সতর্কতার সঙ্গে এসব বিষয় লক্ষ্য রাখুন, ধূমপান-মদ্যপান ছাড়ুন। তাহলেই আপনার সুস্থ থাকার পথ প্রশস্ত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page