শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে বিজিবির মানবিক উদ্যোগ: অসহায়দের বিনামূল্যে চিকিৎসা, অনুদান ও উপহার বিতরণ মীরসরাই সহ পুরো চট্টগ্রাম জুড়ে ফ্যাসিবাদ বিরোধী ও ফ্যাসিবাদের দোসর সাংবাদিকতা নিয়ে ক্ষোভ-বিক্ষোভ অব্যাহত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছে পৌর বিএনপি। ইবনে সিনা কোম্পানির শ্রমিক হত্যার বিচারের দাবীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। কক্সবাজারে বিজিবির অভিযানে ৫,৭০০ পিস ইয়াবাসহ ২ জন আটক ভালুকায় ভারতীয় ৯০ বোতল মদ ও প্রাইভেটকার সহ আটক -১ বোরো ধান কর্তনের মধ্য দিয়ে করিমগঞ্জে কৃষি মৌসুমের সূচনা চট্টগ্রামের মীরসরাইতে ভূঁইফোঁড় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অবাধ ছড়াছড়ি, প্রকৃত সাংবাদিকদের মান বাঁচানো ও দায় হয়ে পড়েছে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন আমি আওয়ামী লীগের সাথে জড়িত নই, সুতরাং দোসর হলাম কি ভাবে? এমন প্রশ্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের?

ভারতের পারাদ্বীপে ২ বাংলাদেশি জাহাজ, আটক ৭৮ নাবিক

ভারতের পারাদ্বীপে ২ বাংলাদেশি জাহাজ, আটক ৭৮ নাবিক
বাংলাদেশি দুটি মাছ ধরার জাহাজকে ধরে নিয়ে গেছে ভারতীয় কোস্ট গার্ড। বর্তমানে জাহাজ দুটি ভারতের পূর্ব উপকূলের ওড়িশা রাজ্যের জগৎসিংহপুর জেলার পারাদ্বীপ উপকূলে আটক রয়েছে।
জাহাজ দুটিতে থাকা ৭৮ নাবিককে আটক করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় কোস্ট গার্ড। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ভারতীয় কোস্ট গার্ডের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে জানানো হয়েছে এ তথ্য।

ফেসবুক পোস্টে আরও বলা হয়েছে, বাংলাদেশের জাহাজ দুটি ভারতের জলসীমায় গিয়ে মাছ ধরছিল। এ কারণে বিশেষ অভিযানে আটক করা হয়েছে জাহাজ দু’টিকে।
খোঁজ নিয়ে জানা গেছে, ভারতীয় কোস্ট গার্ডের হাতে আটক হওয়া জাহাজ দুটি হলো- এফভি মেঘনা-৫ ও এফভি লায়লা-২। সোমবার (৯ ডিসেম্বর) খুলনার মোংলা বন্দরের হিরণ পয়েন্টের অদূরে ফেয়ারওয়ে বয়া সংলগ্ন এলাকা থেকে জাহাজটি দুটিকে ভারতীয় কোস্ট গার্ড আটক করে নিয়ে যায়।

মেঘনা-৫ ফিশিং জাহাজের সিঅ্যান্ডএ অ্যাগ্রো লিমিটেডের ব্যবস্থাপক (অপারেশন) আনসারুল হক বলেন, “জাহাজের নাবিকরা আমাদের সঙ্গে যোগাযোগ করে ভারতীয় কোস্ট গার্ডের হাতে আটকের কথা জানিয়েছেন। আমরা বিষয়টি সামুদ্রিক মৎস্য অধিদপ্তরে লিখিতভাবে জানিয়েছি।”

নৌ-পরিবহন অধিদপ্তরের ব্যবস্থাপনা পরিচালক কমডোর মোহাম্মদ মাকসুদ আলম বলেন, “ভারতের সমুদ্রসীমার কাছ থেকে জাহাজ দুটি আটক করে নিয়ে গেছে বলে আমরা জানতে পেরেছি। কোস্ট গার্ডসহ সরকারি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো ওই দেশের সঙ্গে যোগাযোগ করছে। আমরা বিষয়টি নজরে রেখেছি।”

এ বিষয়ে চট্টগ্রামের সমুদ্র মৎস্য অধিদপ্তরের পরিচালক আব্দুস ছাত্তার জানান, “সোমবার এই খবর আসার পর থেকেই নাবিকদের ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়া হয়েছে। যোগাযোগ চলছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page