শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায়, চলবলা ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম শান্তকে তারেক রহমানের উপহার ২০২৬ সালের রমজান কবে? ওমানে নিহত মা-ছেলেসহ ৩ বাংলাদেশির মরদেহ দেশে ফিরছে আজ বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন তারেক রহমান থাইল্যান্ডে আবারও ভেঙে পড়ল ক্রেন, নিহত ২ জুবিন গার্গ এর করুণ মৃত্যুর আসল কারণ জানাল সিঙ্গাপুরের পুলিশ নির্বাচনে কোনো ব্যত্যয় ঘটলে দেশের সার্বভৌমত্ব বিঘ্নিত হবে : দুদু মীরসরাই-সীতাকুন্ড সহ পুরো চট্টগ্রাম ব্যাপী ভুয়া সাংবাদিকদের দৌরাত্ম্য, উদ্বিগ্ন প্রশাসন ও প্রকৃত সংবাদকর্মীরা অশালীন’ পরামর্শ দিয়ে বিপাকে হানি সিং

লন্ডন থেকে দেশের পথে মির্জা ফখরুল

প্রায় দেড় সপ্তাহ লন্ডন সফর শেষে দেশের পথে যাত্রা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল যুক্তরাজ্য সময় সন্ধ্যা ৬টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে তিনি দেশের উদ্দেশে রওনা দেন। আজ (বৃহস্পতিবার) সকাল ১০টায় তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন বলে জানা গেছে।

গত ১ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ ও স্ত্রী রাহাত আরা বেগমের চিকিৎসার জন্য লন্ডন সফরে যান মির্জা ফখরুল। যাওয়ার আগে ঢাকায় মির্জা ফখরুল সাংবাদিকদের বলেছিলেন, ‘আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করতে আমি লন্ডন যাচ্ছি। আপনারা জানেন, আমার স্ত্রী অসুস্থ। চিকিৎসকদের পরামর্শে তাকে লন্ডনে ডাক্তার দেখাব।’

এই সফরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে মির্জা ফখরুল কয়েক দফা একান্ত বৈঠক করেন বলে প্রথম আলোকে জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক। তবে বৈঠকের আলোচনা সম্পর্কে তিনি কিছু জানাতে পারেননি।
লন্ডন সফরকালে মির্জা ফখরুল যুক্তরাজ্য বিএনপি আয়োজিত একটি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন। এ ছাড়া যুক্তরাজ্য বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় ও যুক্তরাজ্যের বাংলা গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সঙ্গে তিনি মতবিনিময় করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page