বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম :
জামায়াতে ইসলামীর জনসমাবেশ ও নির্বাচনী প্রচারণা শুরু সরস্বতী পূজায় মনোমুগ্ধকর লাইটিং, নিরাপত্তার স্বার্থে বন্ধ শোভাযাত্রা সংসদ নির্বাচন,২৯৮ আসনে লড়বেন ১৯৮১ প্রার্থী নির্বাচন উপলক্ষে ‘আইন-শৃঙ্খলা সমন্বয়’ সেল গঠন ঢাকা কলেজ ও আইডিয়ালের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া সিলেটে সমাবেশস্থলে পৌঁছেছেন তারেক রহমান শাকিব খানের সিনেমার গানে নাচল ছেলে জয় করাচিতে শপিং মলে আগুন : এক দোকান থেকেই বের করা হয় ৩০ মরদেহ নির্ভয়ে সব নাগরিক অংশ নিতে পারেন, এমন নির্বাচনী পরিবেশ গুরুত্বপূর্ণ, জাতিসংঘ মহাসচিবের উপমুখপাত্র উৎসবমুখর পরিবেশে সমাবেশস্থলে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা

শত্রুর অনিষ্ট থেকে বাঁচতে যে দোয়া শিখিয়েছেন নবীজি সা.

মানুষের জীবনে শত্রু থাকা স্বাভাবিক। যারা আল্লাহ তায়ালাকে বেশি ভালোবাসেন, ন্যায়ের পথে অবিচল থাকার চেষ্টা করেন, তাদের শত্রু অপেক্ষাকৃত বেশি। শয়তানেরও টার্গেট তিনি। কিন্তু মহান আল্লাহ তাঁর প্রিয় বান্দাকে রক্ষা করে থাকেন। প্রিয়নবী সা. তাঁর উম্মতকে শত্রুর অনিষ্ট থেকে বাঁচার জন্যে আল্লাহর সাহায্য চাওয়ার দোয়া শিখিয়েছেন। এর মধ্যে একটি দোয়া এমন, যেটার ওপর আমল করলে গোত্রের বা দলের শত্রুতা কেটে যাবে। হজরত আবু মুসা আশআরি রা. বলেন, ‌‌‌‌আল্লাহর রাসুল সা. কোনো গোত্র বা লোকদের (কোনো দলের) ব্যাপারে ভয় পেলে, এই দোয়াটি পড়তেন—


اللَّهُمَّ إِنَّا نَجْعَلُكَ فِي نُحُورِهِمْ وَنَعُوذُ بِكَ مِنْ شُرُورِهِمْ
উচ্চারণ : আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম, ওয়া নাউজুবিকা মিং শুরুরিহিম।

অর্থ : হে আল্লাহ! আমরা তোমাকে শত্রুর মোকাবেলায় পেশ করছি, তুমিই তাদের দমন করো। আর তাদের অনিষ্ট থেকে তোমার নিকট আশ্রয় চাই। (আবু দাউদ: ১৫৩৭)

তাবরানির হাদিসে আরেকটি ছোট দোয়ার কথা বর্ণিত হয়েছে। যে দোয়াটি পড়লে আল্লাহ তায়ালা শত্রুর মনে ভয় সৃষ্টি করে দেবেন। দোয়াটি হলো-

اللَّهُمَّ مُنْزِلَ الْكِتَابِ ، سَرِيعَ الْحِسَابِ ، مُجْرِيَ السَّحَابِ ، هَازِمَ الأَحْزَابِ ، اهْزِمْهُمْ وَزَلْزِلْهُمْ

উচ্চারণ : আল্লাহুম্মা মুনযিলাল কিতাব, সারিয়াল হিসাব; মুজরিয়াস সাহাব, হাযিমাল আহযাব। আহযিমহুম ওয়া যালযিলহুম।

অর্থ : হে আল্লাহ! কুরআন অবতীর্ণকারী; দ্রুত হিসাব গ্রহণকারী, মেঘকে পরিচালনাকারী। শত্রুবাহিনীকে পরাজিত ও প্রতিহত করাে। তাদের দমন ও পরাজিত করাে। তাদের মধ্যে কম্পন সৃষ্টি করে দাও। (তাবরানি: ৯৮৯)
আল্লাহ তায়ালা আমাদের শত্রুর অনিষ্ট থেকে হেফাজত করুন। আমিন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page