শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন

স্বাস্থ্য ও শিক্ষা ক্যাডারকে আলাদা করে হবে বিশেষায়িত বিভাগ

স্বাস্থ্য ও শিক্ষা ক্যাডারকে আলাদা করে বিশেষায়িত বিভাগ করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসনের সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সচিবালয় বিটের সাংবাদিকদের সঙ্গে জনপ্রশাসনের সংস্কার কমিশনের মতবিনিময় সভায় তিনি এ কথা জানান। এসময় কমিশনের সদস্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান উপস্থিত ছিলেন।

আব্দুল মুয়ীদ চৌধুরী বলেন, ক্যাডার সার্ভিসের মধ্যে একটা স্পেশালাইজেশন আসবে। এটা আমাদের চিন্তার মধ্যে আছে। স্বাস্থ্য ও শিক্ষা ক্যাডার নিয়ে আমরা সুপারিশ দিচ্ছি, এটা আর এভাবে ক্যাডার করে রাখা যাবে না। এ দুই ক্যাডারকে আলাদা করে বিশেষায়িত বিভাগ করা হবে।
একজন চোখের ডাক্তার, একজন দাঁতের ডাক্তার, একজন জেনারেল ফিজিশিয়ান- তারা কী একসঙ্গে পদোন্নতি পাচ্ছেন- এ প্রশ্ন তুলে কমিশনের প্রধান বলেন, এজন্য আমরা বলেছি এটাকে ক্যাডার রাখা যাবে না। এই দুইটাকে ক্যাডার করা অযৌক্তিক হয়েছে। এগুলোতে আলাদা করতে হবে। এই দুই ডিপার্টমেন্ট ছাড়া বাকি সবাই ক্যাডার থাকতে পারবে। আমাদের ধারণা, এখন আমরা এটা নিয়ে আলাপ-আলোচনা করব।

এসময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন, পাবলিক সার্ভিস কমিশন থেকে বেরিয়ে আমাদের জুডিসিয়াল সার্ভিস কমিশন আলাদা হয়েছে। সেভাবে আমরা শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারকে আলাদা করার পরামর্শ দেব। এতে একটা বিরাট সেগমেন্টেশন হয়ে যাবে। অন্য ক্যাডারগুলোকে নিয়ে পাঁচটি গুচ্ছ হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page