শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায়, চলবলা ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম শান্তকে তারেক রহমানের উপহার ২০২৬ সালের রমজান কবে? ওমানে নিহত মা-ছেলেসহ ৩ বাংলাদেশির মরদেহ দেশে ফিরছে আজ বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন তারেক রহমান থাইল্যান্ডে আবারও ভেঙে পড়ল ক্রেন, নিহত ২ জুবিন গার্গ এর করুণ মৃত্যুর আসল কারণ জানাল সিঙ্গাপুরের পুলিশ নির্বাচনে কোনো ব্যত্যয় ঘটলে দেশের সার্বভৌমত্ব বিঘ্নিত হবে : দুদু মীরসরাই-সীতাকুন্ড সহ পুরো চট্টগ্রাম ব্যাপী ভুয়া সাংবাদিকদের দৌরাত্ম্য, উদ্বিগ্ন প্রশাসন ও প্রকৃত সংবাদকর্মীরা অশালীন’ পরামর্শ দিয়ে বিপাকে হানি সিং

এবার বিয়ের পিঁড়িতে বসছেন কৃতি!

কৃতি স্যানন এমন একজন বলিউড অভিনেত্রী যিনি নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। ‘হিরোপান্তি’ ছবিতে টাইগার শ্রফের বিপরীতে অভিনয় করে বলিউডে আত্মপ্রকাশ করেন।
এদিকে ২০২৫ সালে বলিউডের কোনও কোনও তারকা গাঁটছড়া বাঁধতে চলেছেন এখন থেকে নেটিজেনদের মাঝে চলছে আলোচনা-সমালোচনা।
তার মধ্যে কৃতি শ্যানন অন্যতম। বহুদিন ধরেই তাকে নিয়ে নানা আলোচনা। ব্যবসায়ী কবীর বাহিয়ার সঙ্গে সম্প্রতি একটি বিয়ের অনুষ্ঠানেও দেখা গিয়েছিল তাকে।

ভাইরাল হওয়া ছবিতে কৃতিকে একটি গাঢ় গোলাপি রঙের শাড়িতে কবীরের পরিবার এবং বন্ধুদের সঙ্গে দেখা গেছে। যে পোস্টে তাদের সম্পর্ক নিয়েও চলেছে নানা আলোচনা। ভক্ত-অনুরাগীদের মধ্যে অনেকেরই মতে, ২০২৫ সালে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তারা।

ভিডিও দেখা গেছে, কৃতিকে অতিথিদের সঙ্গে সময় কাটাতে। মহেন্দ্র সিং ধোনির স্ত্রী সাক্ষীর সঙ্গে দাঁড়িয়ে কথা বলছেন অভিনেত্রী। এই বিয়ের অনুষ্ঠানে এমএস ধোনিও উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, অনেক বছর থেকে কৃতি তার প্রেম জীবনকে গোপন রেখেছিলেন। তাদের নেটদুনিয়ায় মাঝেমধ্যেই দেখা গেলেও কখনোই বিয়ে বা ডেটিংয়ের গুঞ্জন নিয়ে কথা বলেননি।

এই জুটিকে প্রথমবার একসঙ্গে দেখা গেছে ধোনির পরিবারের সঙ্গে বড়োদিন এবং নববর্ষ উদযাপন করতে। তাই অনেকের মনেই প্রশ্ন ধোনির পরিবারেরই বউ হতে চলেছেন কৃতি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page