শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে বিজিবির মানবিক উদ্যোগ: অসহায়দের বিনামূল্যে চিকিৎসা, অনুদান ও উপহার বিতরণ মীরসরাই সহ পুরো চট্টগ্রাম জুড়ে ফ্যাসিবাদ বিরোধী ও ফ্যাসিবাদের দোসর সাংবাদিকতা নিয়ে ক্ষোভ-বিক্ষোভ অব্যাহত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছে পৌর বিএনপি। ইবনে সিনা কোম্পানির শ্রমিক হত্যার বিচারের দাবীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। কক্সবাজারে বিজিবির অভিযানে ৫,৭০০ পিস ইয়াবাসহ ২ জন আটক ভালুকায় ভারতীয় ৯০ বোতল মদ ও প্রাইভেটকার সহ আটক -১ বোরো ধান কর্তনের মধ্য দিয়ে করিমগঞ্জে কৃষি মৌসুমের সূচনা চট্টগ্রামের মীরসরাইতে ভূঁইফোঁড় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অবাধ ছড়াছড়ি, প্রকৃত সাংবাদিকদের মান বাঁচানো ও দায় হয়ে পড়েছে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন আমি আওয়ামী লীগের সাথে জড়িত নই, সুতরাং দোসর হলাম কি ভাবে? এমন প্রশ্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের?

রাসিক কর্মকর্তার কাছে চাঁদা চেয়ে হুমকি; আসামি গ্রেপ্তার

লিয়াকত হোসেন :

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড.এ.বি.এম শরীফ উদ্দিনের কাছে মোবাইল ফোনে ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবীর অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিট ও রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটা টিম। গ্রেপ্তারকৃত আসামী মো: শহিদুল ইসলাম ওরফে টুটুল (৪৩)।

সে রাজশাহী নগরীর চন্দ্রিমা থানাধীন ছোটবনগ্রাম এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড.এ.বি.এম শরীফ উদ্দিনের কাছে গত ১৬ ও ১৭ ডিসেম্বর একাধিকবার একটি মোবাইল নম্বর থেকে রাজনৈতিক নেতা পরিচয় দিয়ে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা না দিলে তার বাড়ি ও গাড়ি পুড়িয়ে দেওয়ারও হুমকি দেয়। এ বিষয়ে ভুক্তভোগী রাজশাহী মেট্রোপলিটন পুলিশের চন্দ্রিমা থানায় একটি অভিযোগ করেন।

উক্ত অভিযোগের ভিত্তিতে সত্যতা পেয়ে আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিট গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি টিম চৌকষ দল ১৯ ডিসেম্বর সকাল সোয়া ৭ টায় যৌথ অভিযান পরিচালনা করে আসামি শহিদুল ইসলামকে নগরীর চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম রাজ্জাকের মোড় থেকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আরএমপি’র চন্দ্রিমা থানায় মামলার রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page