শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন

নিরাপদ অভিবাসনের লক্ষ্যে বৈশ্বিক পদক্ষেপ গ্রহণের আহ্বান

নিরাপদ ও বৈধ অভিবাসন বাস্তবায়নে বাংলাদেশের দৃঢ় অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করে অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় একটি সম্মিলিত বৈশ্বিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন।
রোববার (২২ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ মাইগ্রেশন কমপ্যাক্ট টাস্কফোর্সের অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি।

পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন মানব গতিশীলতাকে বৈশ্বিক রূপান্তরের কেন্দ্রবিন্দুতে থাকার কথা উল্লেখ করেন। তিনি বলেন, শূন্য দারিদ্র্য ও শূন্য বেকারত্ব অর্জনে একটি শক্তিশালী চালিকা শক্তি হতে পারে, যা প্রধান উপদেষ্টার ‘থ্রি জিরো’ লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. রুহুল আমিন বলেন, যৌথ প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশ সরকার টেকসই উন্নয়নের জন্য সমস্যাগুলো মোকাবিলা, অভিবাসীদের অধিকার ও কল্যাণের উন্নতি এবং আন্তর্জাতিক সেরা অনুশীলনগুলো মেনে চলার বিবিধ নীতি উন্নয়নের চেষ্টা চলছে।
বাংলাদেশে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহায়তায় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যৌথ নেতৃত্বে বাংলাদেশ মাইগ্রেশন কমপ্যাক্ট টাস্কফোর্স অনুষ্ঠানের আয়োজন করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page